Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৩৩
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মোহাম্মদ আলী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

সভাপতি পদে ব্যারিস্টার খোকন ভোট পেয়েছেন ২৯৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট। সেক্রেটারি পদে মোহাম্মদ আলী পেয়েছেন ২৫৮২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রেজউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

নির্বাচনে ১৪ পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।

এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪০৪৮টি। মোট ভোটার ছিলেন ১১০৯৭ জন।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহসভাপতি পদে মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান, দুটি সহসম্পাদক পদে মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল ও মাকসুদ উল্লাহ।

সাতটি সদস্য পদে বিজয়ীরা হলেন- ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদা আফরোজ চৌধুরী, কবির হোসেন, জিয়া উদ্দিন জিয়া, এবং টিপু সুলতান। সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের একমাত্র বিজয়ী আজিম উদ্দিন পাটোয়ারী।

নির্বাচনসুপ্রিম কোর্টবার নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise