মিরপুরে পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যা
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মিরপুরে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে আন্দোলনের মধ্যে নূপুর নামে এক নারীশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ২টার পর রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
রূপনগর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, এক নারীকে হত্যার খবর তারা পেয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর সঙ্গে আটক যুবকের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে আন্দোলনের সময় সুযোগ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকবদার জানিয়েছেন, বিকালে এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।




