Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

চোখের আলো কাড়ছে ১০০ টাকার চশমা

কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩১
চোখের আলো কাড়ছে ১০০ টাকার চশমা

গ্রাফিকস: আগামীর সময়

শেষ বিকালের পল্টন মোড়। ফুটপাত থেকে সড়ক, সবখানেই প্রচণ্ড ভিড়। সেই ব্যস্ত সময়ে ভিড়-ভাট্টার মধ্যে দাঁড়িয়ে আছেন ঝিনাইদহ থেকে আসা আবু রায়হান ও মোসলেম উদ্দিন। হঠাৎ চশমা ভেঙে যাওয়ায় বিকল্প খুঁজছিলেন তারা। পেয়েও গেলেন ফুটপাতের দোকানে। দাম মাত্র ১০০ টাকা। কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়, চশমা চোখে দিয়ে পরা গেলেই হলো, এই ভাবনা থেকেই কিনে নিলেন রেডিমেড চশমা।

শুধু পল্টন নয়, রাজধানীর গুলিস্তান, মালিবাগ, মোহাম্মদপুরসহ বিভিন্ন সড়কের পাশে বা ফুটপাতে দেখা মিলবে ১০০ টাকার চশমা বিক্রেতাদের। বেশিরভাগ জায়গাতেই দোকানগুলোয় বাজানো হয় অডিও রেকর্ড। যেখানে বলা হয়, ‘চোখে কম দেখেন? মাথাব্যথা? আমাদের কাছে আছে ফ্রি পাওয়ারের চশমা। যে কেউ ব্যবহার করতে পারবেন। দাম মাত্র ১০০ টাকা।’ আর এসব চশমা কিনতে সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

পল্টনে চশমা বিক্রি করছিলেন ইকবাল রহমান। তিনি মূলত মৌসুমি ব্যবসায়ী। ক্রেতা চাহিদা দেখে এই ১০০ টাকার চশমা বিক্রি করতে শুরু করেছেন। ইকবাল বললেন, ‘মানুষ এসে বলে মাথাব্যথা কমানোর বা চোখে ভালো দেখার চশমা আছে কি না। তাই রাখছি। এতে সাধারণত কোনো সমস্যা হয় না।’

বাংলা মোটর এলাকায় লতিফ নামে আরেক বিক্রেতাকে দেখা গেল মাইকিং করে ক্রেতা টানতে। তিনি জানালেন, প্রতিদিন বেশ কয়েকটি চশমা বিক্রি হয়, বিশেষ করে শ্রমজীবী মানুষই বেশি কেনেন।

প্রচার দেখে ফুটপাত থেকে ১০০ টাকা দিয়ে পাওয়ারযুক্ত চশমা কিনেছিলেন জোসনা বেগম। শুরুতে ঠিকঠাক দেখছিলেন। কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু কয়েক দিন যেতেই টের পেলেন চোখ ব্যথা করছে, মাথা ধরে থাকছে। বাধ্য হয়ে যান চোখের চিকিৎসকের কাছে। তার দেওয়া পাওয়ারযুক্ত চশমা পরে স্বস্তি ফিরে পান তিনি।

রেজাউল (৫০) নামের আরেক ভুক্তভোগী বললেন, ‘কম টাকায় কাজ সারতে চেয়েছিলাম। কিন্তু পরে চোখের সমস্যা বাড়তে বাড়তে অপারেশন পর্যন্ত করতে হয়েছে।’

চিকিৎসকের পরামর্শ ছাড়া রেডিমেড চশমা ব্যবহার চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, বলছে বিভিন্ন গবেষণা। চিকিৎসকরাও বললেন, ভুল পাওয়ারের চশমা দীর্ঘদিন ব্যবহার করলে চোখের চাপ বেড়ে যায়, দৃষ্টিশক্তি আরও দুর্বল হয়ে পড়ে, এমনকি মাথাব্যথা ও স্থায়ী ক্ষতির ঝুঁকিও তৈরি হয়। সে কারণে নিয়মিত সময় পরপর পাওয়ার পরীক্ষার পরামর্শও দেন তারা।

শিশু চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. মো. জান-ই-আলম মৃধা আগামীর সময়কে বললেন, ‘চোখের সমস্যা বা মাথাব্যথা হলে রাস্তা থেকে প্রেসক্রিপশন ছাড়া চশমা কেনা ঝুঁকিপূর্ণ। সঠিক চশমা ব্যবহারের আগে কম্পিউটারাইজড বা ম্যানুয়াল পরীক্ষার মাধ্যমে চোখের নির্ভুল পাওয়ার নির্ধারণ করা জরুরি। অনেকেই সাময়িকভাবে কিছুটা ভালো দেখতে পেয়ে মনে করেন চশমাটি উপকারী, কিন্তু এতে দৃষ্টিশক্তি পুরোপুরি ঠিক হচ্ছে কি না তা বোঝা যায় না।’

ভুল পাওয়ারের চশমা ব্যবহারে মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা ও দৈনন্দিন কাজে সমস্যা হতে পারে বলেও জানালেন তিনি। সেই সঙ্গে শিশুদের তিন-ছয় মাস পরপর এবং বড়দের বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানোর পরামর্শও দিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্লোবাল বার্ডেন অব ডিজিজের (জিবিডি) সাম্প্রতিক (২০২৫) তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় দৃষ্টিজনিত সমস্যা একটি বড় জনস্বাস্থ্য সংকট। বিশ্ব জুড়ে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মানুষ চোখের সমস্যায় ভুগছেন। যার অন্তত এক বিলিয়ন ক্ষেত্রে চিকিৎসা সম্ভব। তবে নিম্ন আয়ের দেশগুলোয় প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতি তিনজনের মধ্যে দুজন সঠিক চশমা পান না, এ তথ্যও উঠে এসেছে গবেষণায়।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাহেদ হায়দার চৌধুরী বললেন, চোখ পরীক্ষা না করে ফুটপাত থেকে চশমা কিনলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।  ভুল লেন্সের কারণে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং মাথা ঝিমঝিম করতে পারে।

তিনি বলছিলেন, ‘একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যাবে না। এ ছাড়া রাত জাগা, ঘরের আলো বন্ধ করে মোবাইল বা কম্পিউটার দেখা যাবে না। আর যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস তারা চার মাস পর পর চোখের পরীক্ষা করতে হবে।’

নয়াপল্টনচশমাপল্টন মোড়
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    advertiseadvertise