Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকায় ২ কেজি গানপাউডার উদ্ধারের দাবি ডিবির, গ্রেপ্তার আওয়ামী লীগের ৩ জন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:০৬
শেয়ার করুন:
ঢাকায় ২ কেজি গানপাউডার উদ্ধারের দাবি ডিবির, গ্রেপ্তার আওয়ামী লীগের ৩ জন

ঢাকায় পুলিশের অভিযানে উদ্ধার গানপাউডার। ছবি: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের মধ্যে দুই কেজির বেশি গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে। তাদের উদ্দেশ্য ছিল, এই গানপাউডার ব্যবহার করে নাশকতা চালানো।

এর পেছনে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। ওই নেতা বিদেশে রয়েছেন জানালেও তার পরিচয় প্রকাশ করেননি এই ডিবি কর্মকর্তা।

গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন, যুবলীগ নেতা মেঘলা মিলি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ।

গত কয়েকদিন ধরে নাশকতার জন্য সরকারের আওয়ামী লীগকে দায়ী করার মধ্যে আজ বুধবার সংবাদ সম্মেলন করে গানপাউডার উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিবি।

শফিকুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। তারই অংশ হিসেবে বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

এর পেছনে আওয়ামী লীগের জড়িত থাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক একজন মন্ত্রী কয়েকদিন আগে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। তিনি সারা দেশে নাশকতা ও আগুনসন্ত্রাস ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।’

এটা নজরে আসার পর গোয়েন্দা পুলিশ নজরদারি শুরু করে। তাতে গতকাল মঙ্গলবার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে ডিবি মিরপুর বিভাগ মামুন অর রশীদকে ২ কেজি ৩০০ গ্রাম গানপাউডারসহ গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।

শফিকুল বলেন, জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেন সীমান্ত এলাকা থেকে এই গানপাউডার আনা হয়। তিনি তা সংগ্রহ করেছিলেন মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে। এগুলো ইব্রাহিম হোসেন মুন এবং মেঘলা মিলির কাছে পৌঁছে দিতে কুষ্টিয়া থেকে ঢাকা এসেছিলেন মামুন।

এরপর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নাশকতা চালাতে এই গানপাউডার ব্যবহার করা হতো।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মৃত্যুদণ্ড নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর যে অস্থিরতা দেখা দিলেও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান শফিকুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বরের ১৬ দিনে ঢাকায় ৮৫টি ককটেল বিস্ফোরণ ঘটেছে, অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয়েছে ৫২টি, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৩০ জনকে।

আওয়ামী লীগককটেলগানপাউডারডিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’