শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি
নিজ নিজ বাড়িতে একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
এ সময় আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলছিলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‘প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনে বা আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে’, যোগ করেন তিনি।





