Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্স উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:৪১
এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্স উদ্বোধন

সংগৃহীত ছবি

নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং দায়িত্বশীল ডিজিটাল কনটেন্ট নির্মাণে দক্ষ জনবল গড়ে তুলতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক একটি শর্ট কোর্স চালু করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘ডিজিটাল জার্নালিজম ভার্সেস রিয়েলিটি’ শীর্ষক সেমিনারে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা আলমগীর স্বপন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, চ্যানেল ২৪-এর হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জহিরুল আলম, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, যমুনা টেলিভিশনের নিউ মিডিয়া সম্পাদক রুবেল মাহমুদ, দৈনিক খোলা কাগজের উপ-সম্পাদক জব্বার হোসেন, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ, বিভাগের সমন্বয়কারী জোবায়ের আহমেদ এবং প্রভাষক ফরহাদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাস্ট সাংবাদিক সমিতির সভাপতি সুমন সিকদার।

আরও পড়ুন

ঘুষ নিয়ে মাদক কারবারি ছাড়ার অভিযোগে ৪ জন কারাগারে

২৬ জুলাই ২০২৬

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সৈয়দা সারহ আনওয়ার, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং কনটেন্ট নির্মাতারা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচকরা উল্লেখ করেছেন, ডিজিটাল যুগে ভুয়া তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার বেড়েছে। তাই তথ্য যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল কনটেন্ট নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে দক্ষ সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা গড়ে তোলার বিকল্প নেই। তারা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা, জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে নৈতিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সাংবাদিকতার ভবিষ্যৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতার আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরেন।

কোর্স সমন্বয়ক কেয়া বোস জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই কোর্সে অংশগ্রহণকারীরা নৈতিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে দেশের অভিজ্ঞ সাংবাদিক ও মিডিয়া বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    advertiseadvertise