Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকার ভেতর ফাঁকা প্রবেশমুখে চাপ

কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:১৪
ঢাকার ভেতর ফাঁকা প্রবেশমুখে চাপ

গ্রাফিকস: আগামীর সময়

অফিস শেষ করে কারওয়ান বাজারে দাঁড়িয়ে ছিলেন শাহাদাত হোসেন। হাতে ছোট একটি ব্যাগ, চোখে বাড়ি ফেরার তাড়া। গন্তব্য নওগাঁ। সামনে দিয়ে একের পর এক বাস চলে গেলেও ফুলবাড়িয়া যাওয়ার বাস মিলছিল না। প্রায় ১০ মিনিট অপেক্ষার পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে শিকড় পরিবহনের একটি বাসে উঠে পড়লেন। বললেন, ‘আজ রাস্তাঘাট ফাঁকা, কিন্তু বাসই পাওয়া যাচ্ছে না। সবাই যেন একসঙ্গে বাড়ি ফিরছে!’

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ফলে ঢাকার ভেতরের সড়কগুলো অনেকটাই ফাঁকা। কিন্তু উল্টো চিত্র বাসটার্মিনাল ও প্রবেশমুখগুলোয়। বিশেষ করে গাবতলী ও ফুলবাড়িয়ায় চাপ ছিল চোখে পড়ার মতো।

গতকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শহরের সড়কগুলো তুলনামূলক ফাঁকা। তবে গাবতলী গিয়ে দেখা গেল

উত্তরবঙ্গগামী বাসগুলোয় যাত্রীর ব্যাপক চাপ। কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন, বাস আসার আগেই আসন পূর্ণ হয়ে যাচ্ছে। অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কেউ আবার টিকিট না পেয়ে বিকল্প বাসের খোঁজে অপেক্ষা করছেন।

মিরপুর-১০ থেকে গাবতলীমুখী বাসগুলোয়ও ছিল বাড়তি চাপ। যেহেতু যানবাহন কম ছিল, তাই বাসগুলোয় ছিল উপচে পড়া ভিড়। অনেকেই দাঁড়িয়ে গাবতলী পর্যন্ত যান।

শাহাদাত হোসেন বলছিলেন রোজকার অভিজ্ঞতার কথা। তিনি বললেন, ‘অন্য সময় ফার্মগেট বা মৎস্য ভবনে দীর্ঘ জ্যাম থাকে। আজ সেটা নেই। কিন্তু বাস কম থাকায় ভোগান্তি আরও বেড়ে গেছে।’

আশুলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ওয়েলকাম বাসেরচালক সাইদুল ইসলাম জানালেন, তিনি দেড় ঘণ্টার বেশি সময় ধরে একই স্থানে আটকে আছেন। দূরপাল্লার বাসগুলো একাধিক স্থানে থামছে, ফলে সড়কে চাপ তৈরি হচ্ছে।

যশোরগামী যাত্রী শিহাব জানালেন, তিনি সকাল ১০টার বাসের টিকিট কেটে দুপুর ১টা পর্যন্ত কাউন্টারে বসেছিলেন। যাত্রীদের ভোগান্তি দেখার কেউ নেই, ক্ষুব্ধ কণ্ঠে সেটাই বললেন তিনি।

ঢাকাপ্রবেশমুখকোরবানির ঈদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার