অফিস শেষ করে কারওয়ান বাজারে দাঁড়িয়ে ছিলেন শাহাদাত হোসেন। হাতে ছোট একটি ব্যাগ, চোখে বাড়ি ফেরার তাড়া। গন্তব্য নওগাঁ। সামনে দিয়ে একের পর এক বাস চলে গেলেও ফুলবাড়িয়া যাওয়ার বাস মিলছিল না। প্রায় ১০ মিনিট অপেক্ষার পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে শিকড় পরিবহনের একটি বাসে উঠে পড়লেন। বললেন, ‘আজ রাস্তাঘাট ফাঁকা, কিন্ত...