দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে আগ্রহ টেলিনরের

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন এই তথ্য।
সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা আলোচনা করেন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে।
এ সময়ে টেলিনরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা।















