রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর রায়েরবাজারের কাঁচাবাজার ও পাশের বসতঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এক ক্ষুদে বার্তা এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
এতে বলা হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে রায়েরবাজার কাঁচাবাজারের পাশে ছোট ছোট টিনের ঘর ও কাঁচাবাজারে আগুন লেগেছে।
খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



