Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

খিলগাঁওয়ে ধারালো অস্ত্রের হামলায় কলেজছাত্র আহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ২৩:২০
খিলগাঁওয়ে ধারালো অস্ত্রের হামলায় কলেজছাত্র আহত

ধারালো অস্ত্রের হামলায় কলেজছাত্র আহত। ছবি: আগামীর সময়।

রাজধানীর খিলগাঁওয়ে সৌরভ শাহরিয়ার (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে ঘটে এ ঘটনা।

আহত সৌরভ শাহরিয়ার খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সৌরভ কয়েকজন বন্ধুর সঙ্গে ফার্মেসির সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য আরাফাত, ফাতিন ও সোলেমান অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম কাঁধে কোপ দেয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত শিক্ষার্থীর বাবা শুভ মাহমুদ বলছিলেন, ‘আমার ছেলের সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। তারা এলাকার বখাটে ছেলে। তারা আমার ছেলের মোবাইল ফোন টানাটানি করেছিল, কিন্তু নিতে পারেনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, ‘আহত শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

রাজধানীখিলগাঁওছুরিকাঘাতআহতঢামেক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise