ঢাকা-১৭: এগিয়ে তারেক রহমান

সংগৃহীত ছবি
ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টার কেন্দ্রে এগিয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তিনি।
এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা ১ হাজার ৯২১ জন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৪৪৫ ভোট। লাঙ্গল প্রতীকের আতিক রহমান পেয়েছেন ১৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের স. ম. খালিকুজ্জামান পেয়েছেন ২৫২ ভোট। হাতপাখার মো. উল্লাহ পেয়েছেন ০৪ ভোট। বাইসাইকেল প্রতীকের তপু রায়হান পেয়েছেন ০৭ ভোট।
এই কেন্দ্রে মোট ভোট দিয়েছেন ৭৩২ জন। এর মধ্যে বাতিল হয়েছে ০৮ ভোট।
গুলশানের এই ভোট কেন্দ্রে প্রথমবার ভোট দিয়েছেন তারেক রহমান। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। জাইমা এবারই প্রথম ভোটার হয়েছেন। সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



