Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

পাঁচদিন পর কমতে পারে বৃষ্টিপাত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:৪৯
পাঁচদিন পর কমতে পারে বৃষ্টিপাত

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে শুরু হয় ভারী বৃষ্টি। ছবি : ফোকাস বাংলা

আষাঢ়ের চতুর্থ দিনে দুপুর গড়াতেই রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এদিন সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও, দুপুর ১২টার দিকে কালো মেঘে ছেয়ে যায় পুরোপুরি। এরপর দুপুর ১টার দিকে শুরু হয় ভারী বর্ষণ। এদিন সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরো ৫ দিন বৃষ্টি হতে পারে সারা দেশে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, পল্টন, গুলিস্তান, শাহবাগ, বাংলামোটর ও কারওয়ান বাজারসহ প্রায় প্রতিটি এলাকাতেই একযোগে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে রাজধানীতে। তবে ভারী বর্ষণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। ফলে ভোগান্তিতে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা।

বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমান জানান, লাঞ্চের ব্রেক আর অফিসের জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কোনো রিকশা বা সিএনজি পাওয়া যাচ্ছে না। আর দু-একটা পাওয়া গেলেও ভাড়া চাচ্ছে তিনগুণ। ফলে জুতো-প্যান্ট ভিজিয়ে কাদা মাড়িয়ে অফিসে ফিরতে হয়েছে তাকে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। গুলিস্তানের ফুটপাতে কাপড় বিক্রি করেন মো. বেল্লাল হোসেন। তিনি বলছিলেন, ‘বৃষ্টির রূপ দেখতে বড়লোকদের ভালো লাগতে পারে, কিন্তু ফুটপাতের ব্যবসায়ীদের জন্য এটা অভিশাপ। দুপুরের যে সময়টাতেই কাস্টমার বেশি আসে, ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। তাড়াহুড়ো করে পলিথিন দিয়ে মালপত্র ঢাকতে ঢাকতেই অর্ধেক মালামাল ভিজে গেছে।’

কারওয়ান বাজারে বাসের জন্য অপেক্ষমাণ পথচারী সুমাইয়া আক্তার জানান, আজ দুপুরের হঠাৎ বৃষ্টিতে পুরো জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও রাস্তায় বের হওয়া মানুষগুলোর দুর্ভোগের সীমা নেই। বিশেষ করে ফুটপাতের দোকানদারদের অবস্থা দেখে খুব খারাপ লাগছিল, প্লাস্টিক টেনে কোনোমতে মালামাল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন তারা।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, রংপুরসহ সব বিভাগের কিছু অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র-বৃষ্টি হতে পারে। এই সময়ের পর ক্রমান্বয়ে কমতে পারে বৃষ্টিপাত।

​এর আগে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

ঝড়-বৃষ্টিরাজধানী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise