রাজধানীতে ওভার ব্রিজের ওপর পড়ে ছিল আগুনে পোড়া মরদেহ

প্রতীকী ছবি
রাজধানীর শাহজাহানপুর থানার মৌচাক মোড় এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে ওভার ব্রিজের ওপর থেকে।
আগুনে পোড়া ও ঝলসানো অবস্থায় আজ রবিবার (১২ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. মেহেদী হাসান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে উদ্ধার করা হয় এই মরদেহ। সম্পূর্ণ আগুনে পোড়া মরদেহটি পুরুষ, নাকি নারীর- তা শনাক্ত সম্ভব হয়নি।















