Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এআই ক্যামেরাকে পাত্তা দিচ্ছে না অটোরিকশা

শহিদুল ইসলাম রাজী
শহিদুল ইসলাম রাজী
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৪:১৮
এআই ক্যামেরাকে পাত্তা দিচ্ছে না অটোরিকশা

ফাইল ছবি: ফোকাস বাংলা

পুলিশের চোখ ফাঁকি দিয়ে উল্টোপথে চলা কিংবা সিগন্যাল ভাঙা ছিল রাজধানীর সড়কের নিত্যদিনের চিত্র। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার বদৌলতে বদলে গেছে সেটি। এখন রাস্তা ফাঁকা কিংবা ট্রাফিক পুলিশ উপস্থিত না থাকলেও আইন ভাঙছেন না চালকরা। মামলার ভয়ে মাঝরাতেও এখন চালকদের মাঝে ফিরছে নিয়মের তাড়না। তবে অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণ করতে না পারলে এর পূর্ণ সুফল পাওয়া যাবে না বলে মত সংশ্লিষ্টদেরা।

জানা গেছে, রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ৩৮টি আধুনিক এআই ক্যামেরা। এ ছাড়া এক্সপ্রেসওয়ের ৮০টিসহ মোট ১১৭টি ক্যামেরা নজর রাখছে দিন-রাত ২৪ ঘণ্টা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে ঢাকার ১২০টি মোড়ে বসানো হবে অন্তত ৭০০ ক্যামেরা। এর মধ্যে আসছে আগস্টেই বসবে ২০০টি। শাহবাগ থেকে উত্তরা ও মতিঝিল এলাকায় নতুন ক্যামেরা বসানোর কাজ চলছে পুরোদমে।

আরও পড়ুন

এআই ট্রাফিকের চোখ বেঁধে দিচ্ছে যে অন্ধকার

০৩ জুলাই ২০২৬

বাস-ট্রাক, ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল আইন মানলেও অটোরিকশা চালকদের মধ্যে দেখা গেছে আইন না মানার প্রবণতা। সংশ্লিষ্টরা বলছেন, অন্য গাড়িগুলোকে মামলা দেওয়া গেলেও, অটোরিকশা চালকদের সেই ভয় নেই। ফলে সুযোগ পেলেই আইন ভাঙছেন তারা।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, একই সঙ্গে শৃঙ্খলা ফেরাতে ঢাকার মূল সড়ক থেকে অটোরিকশা বন্ধ করা গেলে এআইর ফল পুরোপুরি মিলবে। বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান আগামীর সময়কে বললেন, ‘বিশ্বের যেসব শহর এআই প্রযুক্তির সুফল পেয়েছে, তারা পুরো ট্রাফিক ইকোসিস্টেম বদলে ফেলেছে। ঢাকার মূল সড়ক থেকে অনিবন্ধিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধ না করলে এআইর পূর্ণ সুফল মিলবে না।’ 

চালকরাও এখন অভ্যাসের পরিবর্তন টের পাচ্ছেন। নিয়ম ভাঙলে মামলার পাশাপাশি চালকের লাইসেন্সের পয়েন্টও কাটা যাচ্ছে। বাংলা মোটর মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হলো শিকড় পরিবহনের চালক মো. রফিকের।

তিনি বললেন, ‘সিগন্যাল পড়ে গেছে, দাঁড়ায়া গেছি। আগে তো এই সিস্টেম ছিল না। মানুষ ইচ্ছা করে এখন দাঁড়ায় মামলার ভয়ে। আগে সবাই সিগন্যাল অমান্য করে চলাফেরা করত, যে যেভাবে পারত চলত। এখন নিয়মশৃঙ্খলার সঙ্গে চলাফেরা করতেছি। চালকদের মধ্যে নিয়ম মানার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ এখন নিয়ম মেনে চলছে।’

বিকল্প পরিবহনের আরেক চালকের সরল স্বীকারোক্তি— ‘সিস্টেম চেঞ্জ হচ্ছে, তাই আমরাও চেঞ্জ হচ্ছি।’

তবে চালকদের দাবি, শুধু নিবন্ধিত যানবাহন আইনের আওতায় আনলেই সমস্যার সমাধান হবে না। অনিবন্ধিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণ করতে না পারলে ঢাকা কার্যত অচল হয়ে পড়বে।

আরও পড়ুন

এআই ট্রাফিকের চোখ বেঁধে দিচ্ছে যে অন্ধকার

০৩ জুলাই ২০২৬

আইনযানজটরাজধানীসড়কঅটোরিকশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?