সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
গ্রাম ডুবিয়ে শহরে আলো!

গ্রাম ডুবিয়ে শহরে আলো!

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রেহমান সোবহান

জনগণের সমর্থনেই সফল হয় ‘বড় সংস্কার’

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২১:০০
জনগণের সমর্থনেই সফল হয় ‘বড় সংস্কার’

সংগৃহীত ছবি

‘ঋণখেলাপিরা রাজনৈতিক ব্যবস্থার অংশ। সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা। ফলে সমস্যাটি আর ব্যক্তি নির্ভর নয়, বরং কাঠামোগত। সংস্কার মানে শুধু আইন তৈরি নয়, বরং ধারাবাহিক প্রক্রিয়া।’

নবম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) সম্মেলনে এ মন্তব্য সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন ছিল আজ রবিবার।  অধিবেশনের শিরোনাম ছিল ‘সংস্কার নিয়ে মোহ : বাংলাদেশের গল্প’। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

ছয় দফার ইতিহাস উল্লেখ করে তিনি বলছিলেন, 'জনগণের শক্তিশালী সমর্থন পেলেই সফল হয় বড় ধরনের সংস্কার। এখন ছয় দফার মতো নেই জনমুখী প্রচার। নিজেদের ইশতেহার জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। এমনকি দলের ইশতেহার সম্পর্কে জানেন না নিজ দলেরই অনেক কর্মী।'

‘অনেকের কাছে সংস্কার তাত্ত্বিক বা কেতাবি আলোচনার বিষয়বস্তু। তবে পরিকল্পনা কমিশনে কাজের সময় আমার অভিজ্ঞতা ছিল ভিন্ন। দেখেছি, সংস্কারকে আইন হিসেবে পাস করানোর চেয়ে বড় সমস্যা কার্যকরভাবে বাস্তবায়ন।’

সংস্কারে বিরোধী দলের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন রেহমান সোবহান। ‘বিরোধী দলের উচিত, রাজনৈতিক বিরোধিতার বদলে সংস্কার বাস্তবায়নে নজর দেয়া। পাশাপাশি নিশ্চিত করতে হবে সরকারের জবাবদিহিতা।’

'প্রকৃত অর্থে তখনই জবাবদিহিমূলক হয় একটি সরকার, যখন জনগণের রায় মেনে নিতে তারা প্রস্তুত থাকে’, যোগ করেন সিপিডি চেয়ারম্যান। 

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সিপিডি’র নির্বাহী পরিচালক সেলিম রায়হান। মূল প্রবন্ধ পাঠ করেছেন ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচক ছিলেন সাবেক অর্থসচিব ও বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।     

রাজধানীসানেমরেহমান সোবহান
    শেয়ার করুন:
    Advertisement
    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:২২

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ২০ এপ্রিল ২০২৬, ০০:১০

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    জীবনের ছয় দশকে গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    জীবনের ছয় দশকে গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৩২

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

    এস আলমকে ফেরাতে চান চাকরিচ্যুতরা, শাস্তি দাবি গ্রাহকদের

    এস আলমকে ফেরাতে চান চাকরিচ্যুতরা, শাস্তি দাবি গ্রাহকদের

    ১৯ এপ্রিল ২০২৬, ২২:০৬

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৭

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

    শরিফুলের কৌশলেই স্মিথের বাজিমাত

    শরিফুলের কৌশলেই স্মিথের বাজিমাত

    ১৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    ২০ এপ্রিল ২০২৬, ০২:০১

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    তেলের দাম বাড়তেই ২০০ টাকার ভাড়া ৪০০

    তেলের দাম বাড়তেই ২০০ টাকার ভাড়া ৪০০

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:১৫