মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
আগামীর সময় প্রতিবেদক

মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: আগামীর সময়
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।




