Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আইসিকিউসিসি সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ১৬ দেশের ৮ হাজার প্রতিনিধি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২০:৫৬
শেয়ার করুন:
আইসিকিউসিসি সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ১৬ দেশের ৮ হাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গুণগত মানবিষয়ক সম্মেলন ৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬) ঢাকায় শুরু হয়েছে। ‘টেকসই উন্নয়নের জন্য কিউসিসি’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চলের ৮ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় হ্রাস, গুণগত মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) যৌথ আয়োজনে ১৮ থেকে ২০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫২টি দল ভার্চুয়াল মাধ্যমে নিজেদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছে।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক এবং বিএসটিকিউএমের উপদেষ্টা ড. এ কে এম মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিকিউএমের সভাপতি ও সম্মেলনের কনভেনর এ কে এম শামসুল হুদা বলেছেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন দেশের গুণগত মান উন্নয়ন এবং ধারাবাহিক উন্নয়নচর্চার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। বৈশ্বিক পর্যায়ে গুণগত উৎকর্ষ অর্জন, কর্মক্ষেত্রের উন্নয়ন ও জ্ঞান বিনিময়ে আইসিকিউসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি মোহাম্মদ হাতেম উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় হ্রাস, প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের গুরুত্ব তুলে ধরেন। তার মতে, এ সম্মেলন বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শেখার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন, সামাজিক মানদণ্ড এবং বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে মূল প্রবন্ধ উত্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. খন্দোকার মাহমুদুর রহমান। এ ছাড়া অধ্যাপক ড. এহসানুল হক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ডের গুরুত্ব তুলে ধরেন।

বিএসটিকিউএমের উপদেষ্টা ও কোয়ালিটি বিশেষজ্ঞ প্রকৌশলী এ এম এম খায়রুল বাশার তার বক্তব্যে কিউসিসি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), কাইজেন ও ধারাবাহিক উন্নয়নচর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, নেতৃত্ব, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পদ্ধতিগতভাবে সমস্যা সমাধান একটি প্রতিষ্ঠানের গুণগত উৎকর্ষ ও দীর্ঘমেয়াদি সাফল্যের মূল ভিত্তি। দেশে কিউসিসি ও টিকিউএম আন্দোলনের প্রসারে তার দীর্ঘদিনের অবদানের কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

এবারের সম্মেলনে গুণগত ব্যবস্থাপনার পথিকৃৎ ও বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের অবদান স্মরণে ৩৬টি উপস্থাপনা হলের নামকরণ করা হয়েছে। এসব হলে অংশগ্রহণকারী দলগুলো তাদের উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করছে।

আইসিকিউসিসি-২০২৬-এর টেকনিক্যাল অ্যান্ড ইভ্যালুয়েশন কমিটির সদস্য মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, বিশ্বখ্যাত কোয়ালিটি বিশেষজ্ঞদের অবদানের প্রতি সম্মান জানিয়ে ৩৬টি উপস্থাপনা হলের নামকরণ করা হয়েছে। তাদের অবদান এখনো বিশ্বের কোয়ালিটি পেশাজীবীদের অনুপ্রাণিত করছে। তার জানা মতে, আইসিকিউসিসির ইতিহাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

সম্মেলনের সময়সূচি, অংশগ্রহণকারী দল ও বিচারকমণ্ডলীসহ প্রয়োজনীয় তথ্য আইসিকিউসিসি-২০২৬-এর আনুষ্ঠানিক ওয়েবসাইট এবং বিএসটিকিউএমের ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৩৬টি উপস্থাপনা হলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ও কোয়ালিটি পেশাজীবীরাও সম্মেলনের কার্যক্রম অনুসরণ করতে পারছেন।

আগামী দুই দিন ইউএপি ক্যাম্পাসে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস, গুণগত মান উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও সাংগঠনিক উৎকর্ষের মতো বিষয়ে প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।

আন্তর্জাতিক অঙ্গনে ‘কোয়ালিটি অলিম্পিকস’ নামে পরিচিত আইসিকিউসিসি কর্মক্ষেত্রের উন্নয়ন, গুণগত উৎকর্ষ এবং ধারাবাহিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্ম। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন আয়োজন দেশের কোয়ালিটি আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।

আগামী ২০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসির পতাকা পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে হস্তান্তর করা হবে।


আইসিকিউসিসিসম্মেলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার