কলাবাগানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঞ্চন টাওয়ার নামের ১০তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঠানো এক বার্তা জানানো হয়েছে এ তথ্য।
বার্তা জানানো হয়, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তার আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।



