Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মাকসোদা মাকসুদি

বাংলাদেশের উন্নয়নে অংশীদারত্ব জোরদার করবে উইনরক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৫২
বাংলাদেশের উন্নয়নে অংশীদারত্ব জোরদার করবে উইনরক

উইনরক ইন্টারন্যাশনালের লোগো

বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে কৃষি, জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা, নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংস্থাটির বৈশ্বিক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসুদি।

আজ সোমবার ও গতকাল দুই দিনের ঢাকা সফরে সরকারের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে একাধিক সৌজন্য বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন খাতে উইনরকের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আজ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উইনরক প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং কৃষি, মৎস্যচাষ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্য সহায়তা, নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সংস্থার ভূমিকা তুলে ধরে প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়নে উইনরকের অবদানের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ও দক্ষ খাদ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার মতো জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।

একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করে উইনরক প্রতিনিধিরা। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, এর শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে গতকাল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাকসোদা মাকসুদি। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির প্রেক্ষাপটে জলবায়ু সহনশীল কৃষি ও মৎস্যচাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মাকসোদা মাকসুদি বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে উইনরক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে আসছে। সরকারের উন্নয়ন অগ্রাধিকার সম্পর্কে জানতে এবং একটি সমৃদ্ধ, সহনশীল ও টেকসই বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই সফর। আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি অংশীদারত্ব নতুন সুযোগ সৃষ্টি, জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মাকসোদা মাকসুদির সঙ্গে উইনরক বাংলাদেশের চিফ অব পার্টি ফুয়াদ হোসেন এবং প্রকল্প পরিচালক নাসির চৌধুরী প্রতিনিধিদলে ছিলেন।

উইনরক ইন্টারন্যাশনালউন্নয়ন অংশীদারত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে