Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৪:০৪
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি: বিএনপির ফেসবুক পেজ

সাড়ে তিন দশক পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে দুপুর ২টায় নির্বাচন প্রক্রিয়া শুরুর জন্য হয় বিশেষ বৈঠক। এতে সভাপতিত্ব করেছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠক শেষেই শুরু হয় ভোটগ্রহণ।

প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। ১১ দলের প্রার্থী সংসদ সদস্য না হওয়ায় এদিন তিনি অনুপস্থিত ছিলেন।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার ৩৪৯ সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার সংখ্যা মোট আসনের চেয়ে একটি কম। ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নাম্বার’ অনুযায়ী করা হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপি জোটের এমপি ২৫০ জন। যেখানে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন এবং বাকিরা বিএনপির। জামায়াত জোটের ৯০ জন এমপির মধ্যে জামায়াতের ৭৭, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া ৮ জন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের ১ জন সংসদ সদস্য রয়েছেন। নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।

বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।

অন্যদিকে, অসুস্থতার কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়া ভোটের বিষয়ে গতকাল বুধবার পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। 

চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদে সংখ্যাগরিষ্ঠতা এবং ৭০ অনুচ্ছেদের কারণে এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় শতভাগ নিশ্চিত জেনেও বিরোধী জোট প্রার্থী দেওয়ায় বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

বিরোধী জোটের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতেই তাদের এই পদক্ষেপ। তারা বলছে, গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার হলে ৭০ অনুচ্ছেদের ভয় থাকত না। আর সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে ফলাফলও অন্যরকম হতে পারত। এই অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ দলের বাইরে কোনো ভোট দিতে পারেন না। ভোট দিলে তাদের এমপি পদ বাতিল হয়ে যায়।

আগামীকাল শুক্রবারই নির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, জাতীয়  সংসদ ও বঙ্গভবন।


আরও পড়ুন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

২৪ জুলাই ২০২৬


তারেক রহমানমির্জা ফখরুল ইসলাম আলমগীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত