পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি গঠন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন কমিটি। যেখানে পুলিশের তৎকালীন সিআইডিপ্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় দুমাস পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।
নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহসভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ৬ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ১ জন অর্থ সম্পাদক, ১ জন সহ-অর্থ সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ১ জন সহ-দপ্তর সম্পাদক, ১ জন আইনবিষয়ক সম্পাদক, ১ জন সহ-আইনবিষয়ক সম্পাদক, ১ জন আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, ১ জন সহ-আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, ১ জন প্রচার সম্পাদক, ১ জন সহ-প্রচার সম্পাদক, ১ জন প্রকাশনাবিষয়ক সম্পাদক, ১ জন সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক, ১ জন স্বাস্থ্য সম্পাদক, ১ জন সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, ১ জন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, ১ জন সহ-গবেষণা ও উন্নয়ন সম্পাদক, ১ জন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ১ জন সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, ১ জন সহ-ক্রীড়া সম্পাদক, ১ জন সাংস্কৃতিক সম্পাদক, ১ জন সহ-সাংস্কৃতিক সম্পাদক, ১ জন মহিলাবিষয়ক সম্পাদক, ১ জন সহ-মহিলাবিষয়ক সম্পাদক, ১ জন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, ১ জন সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, ১ জন আপ্যায়ন সম্পাদক, ১ জন সহ-আপ্যায়ন সম্পাদক রয়েছেন। এ ছাড়া, ৯৭ জনকে সদস্য করা হয়েছে।





