তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপিকে এগিয়ে নেয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইটবার্তায় শুক্রবার সকালে বিএনপি চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, 'এ বিজয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।'
দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান প্রতিবেশি দেশটির প্রধানমন্ত্রী।
নির্বাচন ও গণভোটের ভোট শেষে শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ পাওয়া বেসরকারি ফলে বিএনপি জোট ২১৬টি আসনে জয়ী হয়ে এখন সরকার গঠনের পথে। ৭৫টি আসন পেয়ে বিরোধী দল হওয়ার পথে আছে জামায়াত নেতৃত্বাধীন জোট।



