নির্বাচন সংক্রান্ত অভিযোগ-পরামর্শের জন্য হটলাইন চালু
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
নির্বাচনী এলাকার নির্বাচন–সংক্রান্ত যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন’ নম্বর চালু করেছে অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ও তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টে এ নম্বর প্রকাশ করা হয়।
ওই পোস্টে নাগরিকদের উদ্দেশে বলা হয়, আপনার নির্বাচনী এলাকার নির্বাচনবিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে কল করুন—নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ নম্বরে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।



