Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা জরিপ দ্রুত শেষ হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৬:১৬
তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা জরিপ দ্রুত শেষ হবে

সংগৃহীত ছবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্রুত সম্ভাব্যতা জরিপ শেষ করা হবে’ বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সফরসঙ্গী থাকা পানিসম্পদমন্ত্রী আজ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।

শহীদউদ্দীন চৌধুরী বললেন, ‘তিস্তায় একটা ফ্যাসিলিটি স্টাডিংয়ের ব্যাপারে চীন সম্মত হয়েছে। আমরা যৌথভাবে সেই সম্মতিতে একত্র হয়ে সেই স্ট্যাডিটা কমপ্লিট করব। খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা স্টাডিটাকে কমপ্লিট করে ফেলতে পারব বলে আশা করছি।’

‘সামগ্রিক নদী ব্যবস্থাপনায় অন্যান্য যেসব নদী রয়েছে, সেগুলোর জন্য আমরা তাদের থেকে সহযোগিতা চেয়েছি। অনেকগুলো নদীর সঙ্গে তাদের যে সম্পৃক্ততা, সেগুলো আমরা অ্যাডজাস্ট করব। তার পাশাপাশি তিস্তার ব্যাপারে আমাদের চীন যে সহযোগিতা দেবেন এর ভিত্তিতে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেব, কবে নাগাদ হবে। খুব শিগগিরই তিস্তার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। সেটার জন্য ইনশাআল্লাহ এই বাজেটেই যেন আমরা কাজ করতে পারি, সেই দিকটাতে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।’—যোগ করেন পানিসম্পদমন্ত্রী।


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৫ জুন ২০২৬


চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা উল্লেখ করেন এ্যানি। বললেন, ‘তিস্তার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী কয়েকবার আলোচনা করেছেন। ইভেন চীনের প্রেসিডেন্টের সামনে, চীনের প্রধানমন্ত্রীর সামনে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। চীনের সাইডে সেখানকার ওয়াটার রিসোর্স মিনিস্টার ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অন্যান্য মন্ত্রী ও উপদেষ্টামণ্ডলী ছিলেন। সেখানে ডেলিগেটস যারা ছিলেন সবার মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে। তিস্তার জন্য আমাদের যে দীর্ঘদিনের অপেক্ষা-চাওয়া, তিস্তা অববাহিকায় যেখানে আমাদের হাজার হাজার, লাখ লাখ মানুষ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছে। এর থেকে উত্তরণে আমাদের একটা বাস্তবের রূপ নিয়ে যাওয়া খুব জরুরি ছিল বিধায় ওনাদের (চীনে) একটা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স প্রয়োজন। সেখানে একটা ফ্যাসিলিটি স্টাডিংয়ের ব্যাপারে ওনারা (চীন) সম্মত হয়েছেন।’

পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, ‘চীনের সঙ্গে আমাদের বাংলাদেশের একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরেই এই সম্পর্কটি স্থাপন হয়েছিল। তিনি তার জীবদ্দশায় দুইবার চীনে এসেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সাতবার চীন সফর করেন। তার মধ্য দিয়ে সেই সম্পর্কটা আরও বেশি গভীর হয়েছিল বিধায় চায়নার সঙ্গে বাংলাদেশের যে একটা ধারাবাহিক সম্পর্ক, সেটা এত উন্নত। এটা তারা ফিল করে, আমরাও সেটাকে বেশি অনার করি।’

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করেন। চীনে পাঁচ দিনের সফরের মধ্যে দুইদিন প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দালিয়ানে। এরপর বুধবার বিকালে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যান।

বেইজিংয়ে সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং পরে একান্ত বৈঠক করেন। চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠক সবই হয়েছে চীনে ‘গ্রেট হল অব দ্য পিপলে’।

পানিসম্পদমন্ত্রীতিস্তামহাপরিকল্পনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে