Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৯:০২
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের সম্মিলিত উদ্যোগের আহ্বান

যশোরে ‘গণমাধ্যম কমিশন: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক নীতি সংলাপটি অনুষ্ঠিত হয়।

দেশে স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে দ্রুত একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

তারা বলেছেন, কমিশন গঠনের প্রক্রিয়া হতে হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। এ ক্ষেত্রে গণমাধ্যমের মালিক, সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গণমাধ্যম উন্নয়ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি।

শনিবার যশোরে ‘গণমাধ্যম কমিশন: সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক এক নীতি সংলাপে এসব মত উঠে আসে। স্থানীয় দৈনিক লোকসমাজ ও গ্রামের কাগজের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে সহযোগিতা করে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডেনমার্কভিত্তিক ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)।

সংলাপে বক্তারা বলেন, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে এর স্বাধীনতা, কাঠামো, ক্ষমতা ও জবাবদিহি নিয়ে অংশীজনদের আস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কমিশনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে একদিকে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মান সুরক্ষিত হয়, অন্যদিকে জনস্বার্থ ও জবাবদিহি নিশ্চিত হয়।

সংলাপের শুরুতে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম কাঠামো গড়ে তোলার সরকারি উদ্যোগ ইতিবাচক। তবে কমিশনের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে শুরু থেকেই গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকদের মতামত বিবেচনায় নিতে হবে।

তিনি বললেন, খসড়া গণমাধ্যম কমিশন আইনে স্বনিয়ন্ত্রণব্যবস্থাকে উৎসাহিত করার যে ধারণা রয়েছে, সেটিকে আরও কার্যকর করা প্রয়োজন। একটি কার্যকর কমিশন সাংবাদিকতার পেশাদারত্ব নিশ্চিত, খাতের জবাবদিহি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কারে ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ উল্লেখ করেন, জনস্বার্থে সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নির্ধারণ করা জরুরি। সম্পাদকদের জন্য জাতীয় পর্যায়ে একটি সম্পাদকীয় গাইডলাইন তৈরির পাশাপাশি তা অনুসরণে জবাবদিহির ব্যবস্থাও থাকা প্রয়োজন।

তিনি মত দেন, শুধু কমিশন গঠন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক সংস্কারপ্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার থাকতে হবে।

কামাল আহমেদ আরও বললেন, গণমাধ্যম কমিশনসংক্রান্ত আইনের যে খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে, সরকার চাইলে সেটিকে ভিত্তি করে কাজ শুরু করতে পারে। তবে এ নিয়ে আলোচনা যেন অনির্দিষ্টকাল ধরে চলতে না থাকে, সেদিকেও নজর দিতে হবে।

সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহির মধ্যে ভারসাম্য, কমিশনের কাঠামো ও ক্ষমতা, স্বনিয়ন্ত্রণব্যবস্থা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের প্রতি জনআস্থা পুনর্গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দৈনিক লোকসমাজের প্রকাশক ও অনুষ্ঠানের সভাপতি শান্তনু ইসলাম সুমিত বলেন, গণমাধ্যম কমিশনকে নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে কমিশনকেও জবাবদিহির আওতায় থাকতে হবে।

দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা, বিজ্ঞাপন নীতিমালার সংস্কার এবং নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি।

দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন জানান, গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে জনমত তৈরিতে এ ধরনের আলোচনা আরও হওয়া প্রয়োজন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।

সংলাপে যশোরের স্থানীয় পর্যায়ের সম্পাদক, সাংবাদিক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন অংশ নেন।

সম্মিলিত উদ্যোগগণমাধ্যম কমিশনসংলাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise