গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান রহমান।
গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।
তারেক রহমান এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



