ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

গ্রাফিকস: আগামীর সময়
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে।
এ সময় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে 'বাংলাদেশ শ্রম আইন, ২০০৬' অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।




