Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

আইজিপির বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: পুলিশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০০:৪০
আইজিপির বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: পুলিশ

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে দেওয়া আইজিপির বক্তব্যের মূল অর্থ বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্রিফিংয়ে আইজিপি বোঝাতে চেয়েছিলেন যে জুলাই আন্দোলনে সাধারণ ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পুলিশের অনেক সদস্যও অংশ নিয়েছিলেন। বিশেষ করে যেসব পুলিশ সদস্য অতীতে নির্যাতিত, অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যারা অবসরে গেছেন, তাদের অনেকেই তখন রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন।

পুলিশ জানায়, সেই প্রেক্ষাপট উল্লেখ করেই আইজিপি নিজেও ওই আন্দোলনে শরিক হওয়ার প্রসঙ্গ তুলে ধরেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে এর মূল অর্থ বিকৃত করা অত্যন্ত দুঃখজনক। পুলিশ সদর দপ্তর সবাইকে আইজিপির পূর্ণাঙ্গ বক্তব্য ও এর প্রেক্ষাপট বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে।

পুলিশআইজিপিবক্তব্য
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise