ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ভোট কেনাবেচার অভিযোগে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ তুলেছে। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



