Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বেনাপোল দিয়ে এলেন দীনেশ ত্রিবেদী

দুদেশ মিলে হতে পারে ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:৪৪
দুদেশ মিলে হতে পারে ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

‘ভারত ও বাংলাদেশ— উভয়েই শক্তিশালী গণতন্ত্রের দেশ। গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। বাংলাদেশের ডেমোক্রেসি স্ট্রং, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে’— বলছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সড়কপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাংবাদিকরা ঘিরে ধরলে বলছিলেন এভাবেই। বেনাপোল নো-ম্যান্স ল্যান্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী।

‘দুদেশকে আলাদাভাবে আমি ভাবছিই না। আমার মনে সেটা ঢুকছেই না। দেখুন, আমি হেঁটে চলে এলাম— মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি,’— আবেগঘন উচ্চারণ দীনেশ ত্রিবেদীর।

তিনি দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়ে বলছিলেন, ‘দুদেশের পারস্পরিক মেলামেশা ও যোগাযোগ অত্যন্ত জরুরি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে তৎপর থাকব।’ এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি, ‘আপনাদের মাধ্যমেই দুদেশের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ আরও সুদৃঢ় হবে। এটি আমাদের যৌথ যাত্রার শুধু প্রথম পদক্ষেপ। আমি বিশ্বাস করি, পৃথকভাবে নয়, বরং ভারত ও বাংলাদেশ যখন সম্মিলিতভাবে কাজ করবে, তখনই প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ ঘটবে— এমন এক শক্তি, যা পুরো বিশ্ব প্রত্যক্ষ করবে।’

আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের যুবকদের ভূমিকার প্রশংসা করে ভারতের সাবেক এই মন্ত্রী বললেন, ‘বর্তমানে প্রযুক্তি ও উদ্ভাবনের যে বিশ্বজনীন যুগ চলছে, তাতে ভারত এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের এই প্রতিভাকে যদি খেলাধুলা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলোয় একটি যৌথ টিমের মতো সমন্বয় করা যায়, তবে আমরা অসাধ্য সাধন করতে পারব। আজ আমাদের এই সম্প্রীতির যে সূচনা হলো, তা আগামী দিনে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের জন্ম দেবে।’

এ সময় ‘পুশইন’ নিয়ে সীমান্তে উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলছিলেন, ‘ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয়, সেটাই করা হবে। দুদেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ সামনের দিনে নেব।’

গত এপ্রিল মাসে ভারত সরকার ভারতের সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।

ভারতীয় হাইকমিশনারদীনেশ ত্রিবেদীবাংলাদেশ-ভারত
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    স্পেসএক্স কর্মীদের জীবনে বদল, এক লাফে মিলিয়নিয়ার অনেকে

    স্পেসএক্স কর্মীদের জীবনে বদল, এক লাফে মিলিয়নিয়ার অনেকে

    ১৩ জুন ২০২৬, ০২:২৮

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    বাংলাদেশি আমে নেপালে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তা

    বাংলাদেশি আমে নেপালে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তা

    ১৩ জুন ২০২৬, ০৪:৩৭

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    ইগো ভুলে বিদেশি কোচের দ্বারস্থ

    ইগো ভুলে বিদেশি কোচের দ্বারস্থ

    ১৩ জুন ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise