স্বাস্থ্যের সমস্যা খুঁজে সমাধানে কাজ করছে সরকার
আগামীর সময় প্রতিবেদক

দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের
সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তার ভাষ্য, সব নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে জোর দেওয়া হচ্ছে তরুণদের অধিক সম্পৃক্ততার ওপর। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘দ্য পাথ টু বিকামিং অ্যা হেলথ এন্ট্রাপ্রেনিউর ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। খবর বাসসের।
আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।




