Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৮:৫৪
মেট্রোরেলে হেডফোন ছাড়া ভিডিও দেখলে জরিমানা

এআই দিয়ে বানানো ছবি

মেট্রোরেলে ভ্রমণের সময় হেডফোন ছাড়া স্পিকারে জোরে জোরে গান শোনা বা ভিডিও দেখার অভ্যাস রয়েছে? সহযাত্রীদের বিরক্তির কারণ হলে এবার গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ভারতে কার্যকর হওয়া নতুন এক আইন অনুযায়ী, এই ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০০ রুপি থেকে পাঁচ গুণ বাড়িয়ে সর্বোচ্চ আড়াই হাজার রুপি (প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি টাকা) করা হয়েছে।

সম্প্রতি ‘মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২’ সংশোধন করে ‘জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬’ এর আওতায় এই জরিমানা বাড়ানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে গত ১৯ জুন থেকে।

আপাতত ভারতের বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে এই নিয়ম কঠোরভাবে চালু করা হয়েছে। তবে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এই আইনটি দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

যেসব কারণে জরিমানা হতে পারে

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ আড়াই হাজার রুপি জরিমানা হবে। যেসব আচরণের জন্য এই জরিমানা করা হতে পারে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে :


স্পিকার অন করে ভিডিও চালালে এবং ইয়ারফোন ছাড়া মোবাইলে লাউডস্পিকারে ভিডিও দেখলে, মেট্রোর ভেতরে জোরে চিৎকার করলে, অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে, মাতাল অবস্থায় যাতায়াত ও অশোভন আচরণ করলে, কোচের ভেতরে থুতু ফেললে কিংবা মেঝেতে বসলে, মেট্রোর কোনো সম্পত্তি নষ্ট করলে।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?

বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরজুড়ে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। আগে ৫০০ রুপি জরিমানার নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। ফলে এই প্রবণতা কমছিল না। তাই এবার জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণই নয়, মেট্রো চত্বরে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। নতুন আইন অনুযায়ী:

মেট্রো এলাকায় অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগালে কিংবা বিক্ষোভ করলে সর্বোচ্চ ১০ হাজার রুপি জরিমানা হতে পারে, অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকা বা মেট্রো ট্র্যাকে (লাইন) ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার রুপি, ট্র্যাকে প্রবেশ করে ট্রেন পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইন মিলিয়ে মোট জরিমানা ২৫ হাজার রুপি পর্যন্ত হতে পারে, ভুয়া টিকিট বা পাস ব্যবহার কিংবা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার নিয়ম রাখা হয়েছে।

ভারতমেট্রোরেলজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!