সম্ভবত

গ্রাফিকস: আগামীর সময়
ভবিষ্যতে সবচেয়ে দামি জিনিস সম্ভবত বাড়ি, সোনা কিংবা তেল হবে না। হতে পারে এমন একটি ঘর, যেখানে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেই, কোনো নোটিফিকেশন নেই, কোনো অ্যালগরিদম নেই। আছে শুধু একজন ব্যক্তি, যিনি একান্তে বসে নিজের মাথার ভেতরের চিন্তা শুনছেন। নিজের অস্তিত্ব নিয়ে দর্শন করছেন। ২০৪৯ সালে দুনিয়ায় মানবজাতি দার্শনিক হয়ে উঠবে, তবে তার সঙ্গে বিশ্ব জুড়ে আসবে আরও অনেক পরিবর্তন। রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক ও ব্যবসায়িক বিষয়ে ২০৪৯ সালের ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাষ্ট্রের কেভিন কেলি। তিনি বিখ্যাত ওয়াইয়ার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক। ২০২৫ সালে তার পূর্বাভাস নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে ইউরোপের ইউরোপিয়ান সেন্ট্রাল স্টেশন নামক একটি ওয়েবসাইট।
কেলির বিশ্বাস, ২০৪৯ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং তা সমাজকে দেবে নতুন রূপ। সেই সঙ্গে ভবিষ্যতে ঘটবে রাজনৈতিক ক্ষমতার পুনর্বণ্টন। আমূল পরিবর্তন আসবে অর্থনৈতিক কাঠামোয়ও। মৌলিক প্রশ্নের মুখে পড়বে মানবিক মূল্যবোধ এবং ব্যবসায়িক নীতিমালায় আসবে এক যুগান্তকারী পরিবর্তন। তার মতে, বিশ্বের সব মানুষ এবং সবকিছু সংযুক্ত থাকবে একে অপর। ভবিষ্যতে যখন অ্যালগরিদমগুলো দৈনন্দিন সরকারি কাজকর্মের বড় অংশ পরিচালনা করবে, তখন প্রথাগত সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা পরিবর্তিত হয়ে মূলত নিয়মকানুন নির্ধারণ, অ্যালগরিদমের কার্যক্রম তদারকি এবং এমন সব ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ সামলানোর মধ্যে সীমাবদ্ধ হবে, যেখানে প্রয়োজন রয়েছে মানবিক স্পর্শ, নৈতিক বিচার-বিবেচনা ও জটিল যোগাযোগের।



