Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সুতরাং

অঞ্জন আচার্য
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩
সুতরাং

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান গবেষণা কেন্দ্র গাজীপুরে। সেখানে ধান আছে, জমি আছে, কৃষক আছে। কিন্তু ধান নিয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কাজ হয় ঢাকার ফার্মগেটে। এটা শুনে অনেকে অবাক হতে পারেন। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমাদের দেশে সিদ্ধান্ত আর বাস্তবতা বহু বছর ধরেই আলাদা জেলায় বসবাস করে।

ধানের সবচেয়ে বড় শত্রু এখন পোকারা নয়, দূরত্ব। যে শহরে শেষ ধানগাছটি সম্ভবত কোনো স্কুলের চার্টে দেখা গেছে, সেই শহরেই ধানের ভবিষ্যৎ নির্ধারণ হয়। মাঠে ধানের অবস্থা কী, কৃষকের কষ্ট কতটা, সেচের পানি আছে কি না, ফলন কমেছে কেন, এসব জানার জন্য মাঠে যাওয়ার প্রয়োজন নেই। একটি সভা, তিনটি উপস্থাপনা, পাঁচ কাপ চা আর একটি গ্রুপ ছবি যথেষ্ট। ধানের সঙ্গে মাটির সম্পর্ক থাকলেও নীতিনির্ধারণের সঙ্গে মাটির সম্পর্ক থাকা বাধ্যতামূলক নয়।

ফার্মগেট নামটা অবশ্য যথার্থ। নামের মধ্যে ‘ফার্ম’ আছে। শুধু গেট পেরিয়ে আর কোনো ফার্ম নেই। শোনা যায়, কোনো সভায় যদি কেউ ধানের একটি শিষ নিয়ে ঢুকে পড়েন, তাহলে সেটিকে নিরাপত্তাকর্মীরা সন্দেহজনক বস্তু ভেবে আটকাতে পারেন। কারণ অফিসে ধান খুব একটা দেখা যায় না। ফাইলে ধান আছে, স্লাইডে ধান আছে, লোগোতে ধান আছে। বাস্তবে নেই।

আসলে আমরা অনেক এগিয়ে গেছি। আগে গবেষক মাঠে যেতেন, এখন মাঠ আসে পাওয়ারপয়েন্টে। আগে কৃষকের সঙ্গে কথা বলা হতো, এখন কৃষকের তথ্য নিয়ে কথা বলা হয়। আগে ধানের গন্ধ নেওয়া হতো, এখন নেওয়া হয় এয়ার ফ্রেশনারের।

শোনা যাচ্ছে, ভবিষ্যতে ধান গবেষণার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। খুবই ভালো উদ্যোগ। কারণ প্রাকৃতিক বুদ্ধিমত্তার সঙ্গে মাঠের যে সম্পর্ক ছিল, সেটি আমরা আগেই সফলভাবে বিচ্ছিন্ন করেছি।

ধান এখনো গাজীপুরে জন্মায়। শুধু সিদ্ধান্তের ফসল ফলছে ঢাকায়। সুতরাং ঢাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটগাজীপুরঅব্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের