Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৪:০১
সৃজন পাঠচক্রে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ ও ‘বৈষম্যের ধারণা’

সংগৃহীত ছবি

শিল্প সাহিত্য ও সমাজ-চিন্তার পত্রিকা ‘সৃজন’র উদ্যোগে সম্প্রতি বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হয়েছে একটি পাঠচক্র। এতে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীরা।

আয়োজনটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসারের ‘সাড়া দাও প্রাচীন পাথর’ কাব্যগ্রন্থের পাঠ-পর্যালোচনা। দ্বিতীয় পর্বে ছিল কবি ও চিন্তক রেজাউল করিম রনির ‘বৈষম্যের ধারণা’ বিষয়ে একক বক্তৃতা।

অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় উঠে এসেছে এ সময়ের অন্যতম সব্যসাচী লেখক আহমেদ বাসার এর সাহিত্যশৈলীর নানামাত্রিক বিশ্লেষণ ও পর্যালোচনা। সাহিত্যের প্রায় সমস্ত শাখায় তিনি সমানভাবে সক্রিয়। এ পর্যন্ত তার ১৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সৃজন থেকে ২০২৬ সালে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ ‘সাড়া দাও প্রাচীন পাথর’। প্রকাশের পরই গ্রন্থটি কবিতাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

বইটি সম্পর্কে লেখক ও গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক বলেছেন, আহমেদ বাসারের আমার অন্যতম প্রিয় কবি। তার কাব্যগ্রন্থটি আমি মুগ্ধতা নিয়ে পড়েছি। বইটির নির্মাণশৈলী, অন্ত্যমিল ও ভাষাভঙ্গী অভিনব।

কথাসাহিত্যিক সালেহা ফেরদৌসের ভাষ্য, ‘সাড়া দাও প্রাচীন পাথর’ কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই চমকপ্রদ।

৬২টি কবিতা নিয়ে বইটি রচিত। বিভ্রম পাহাড়, আগুননদীর শিরদাঁড়া, সাড়া দাও প্রাচীন পাথর— তিনটি অংশে বইটি বিভক্ত। ‘বিভ্রম পাহাড়’ অংশে কবি তার জীবন জগৎ পরিপার্শ্বের দিকে তাকিয়ে যা অনুধাবন করেন সেইসব বিষয়ে লিখেছেন। ‘আগুননদীর শিরদাঁড়া’ অংশে প্রতিবাদ, প্রতিরোধ এবং ‘সাড়া দাও প্রাচীন পাথর’ অংশে প্রণয়ের তৃষ্ণা ও কামনাকে রেখেছেন। বিন্যাসটি আগাগোড়া চমৎকার হয়েছে। প্রতিটি কবিতাই মর্মে মর্মে অনুভব করার মতো।

সাহিত্যচর্চার পথ পরিক্রমা সম্পর্কে আহমেদ বাসার বলেছেন, সাহিত্যে আমি ভিন্ন কোনো জীবনের সম্ভাবনা যাচাই করতে চাই। খুঁজতে চাই জীবনের অন্য কোনো মানে, অন্য কোনো তাৎপর্য। নতুনতর অধরা জীবনের ভাষাভঙ্গি নির্মাণের চেষ্টা করে যাচ্ছি একজীবনে। জানি না কতটুকু পেরেছি। কবিতায় আমি কোনো যতিচিহ্ন ব্যবহার করি না, কারণ যতিচিহ্ন দিয়ে হয়তো ভাষাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু জীবনকে নয়। জীবন নিয়ত যতিচিহ্নের ঊর্ধ্বে নিরন্তর আকস্মিকতায় পরিপূর্ণ।

আয়োজনের দ্বিতীয় পর্বে লেখক, তাত্ত্বিক ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম রনি ‘বৈষম্যের ধারণা’ বিষয়ে বুদ্ধিদীপ্ত ও জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। তিনি বলেছেন, বৈষম্য দূর করার জন্য আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা— এ মৌলিক চাহিদাগুলোর অভাব দূর করতে হবে। ন্যাচারাল যে বৈষম্য সেটা সমাজে থাকবেই কিন্তু আর্টিফিশিয়াল যে বৈষম্য তা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা সম্ভব হতে পারে ‘ডিকমোডিফিকেশন’ এর মাধ্যমে।

এটা সম্ভব হতে পারে সমাজে শ্রেণিবৈষম্য দূরকরণ প্রক্রিয়ায়। সমাজে যদি একজন শিক্ষিত, অশিক্ষিত কিংবা রিকশাওয়ালা সবার জন্য একই চিকিৎসাব্যবস্থার মৌলিক বিষয়গুলো একই থাকে তাহলে সমাজে বৈষম্য ত্রিশ শতাংশ কমে যাবে।

অনুষ্ঠানের শেষদিকে ‘সাড়া দাও প্রাচীন পাথর’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন ড. সোলায়মান কবির, খুরশিদ জাহান খুশবু, সম্পূর্ণা বিনতে যোবায়ের, আহনাত আহমেদ, প্রাঙ্গন বসাক, সুস্ময় বড়ুয়া এবং উম্মে আসমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনোয়ারুল হক, প্রফেসর ড. সেলিম আকন্দ, প্রফেসর ড. রকিবুল হাসান, কবি ও চিন্তক রেজাউল করিম রনি, আকেল হায়দার, ড. শফিকুল ইসলাম, ফারুক আহাম্মদ, মামুন সারওয়ার, জাহিদ হাসান, এস এম শুআইব, মো. যোবায়ের কবির, আলিয়া, মুশফিক, হ্যাভেন ইসলাম, বাবু বরকতুল্লাহ, রফিক লিটন, বহ্নি কুসুম, কাওসার সুলতানা, মিতুল খান, তৌহিদ আহাম্মেদ লিখন, ফরিদুল ইসলাম নির্জন, মো. মেহেদী হাসান, ড. সোলায়মান কবীর, উম্মে আসমা জুহী, খালিদা তালুকদার, শারমিন হক, শাহানা আক্তার, পমা বসাক, সূপর্ণা বিনতে যোবায়ের, খুরশীদ জাহান খুশবু, প্রাঙ্গন বসাক, সুস্ময় বড়ুয়া, তুলিকা বড়ুয়া, ফারহানা তানিয়া, আহনাত আহমেদ, শারমিন, ওয়াসী, প্রান্ত সাহা, শিরিন আখতার, মিজি জিনাত, মো. মিজানুর রহমান খান, মর্তুজা হাসান সৈকত, আহমেদ বাসার, সালেহা ফেরদৌস প্রমুখ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত