Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

মনি হায়দার
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৩
শেয়ার করুন:
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

অবরুদ্ধ

 আনোয়ারা সৈয়দ হক

আনোয়ারা সৈয়দ হক শুধু একজন কথাশিল্পীই নন, তিনি অসাধারণ একজন মানুষ বটে। বিচিত্র ধরনের লেখায় তিনি সমৃদ্ধ করেছেন আমাদের সাহিত্য। গল্প, উপন্যাস, কবিতা, স্মৃতিভাষ্য— নানা ধরনের লেখা লিখেছেন আপা। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের মাটি দখল করে যে পাকিস্তানি হারমাদ সৈন্যরা নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর ওপর চালিয়েছে নির্মম গণহত্যা, করেছে বাংলার মেয়েদের নৃশংস ধর্ষণ, তারই বাস্তব স্মৃতিভাষ্য রচনা করেছেন বিশিষ্ট কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, ‘অবরুদ্ধ’ বইয়ের পাতায় পাতায়। তখন তিনি ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর একজন অফিসার ডাক্তার। ফলে, অনেক ঘটনাই তিনি প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবে। সেসব মর্মন্তুদ ঘটনার বিবরণে পরিপূর্ণ পুস্তক আনোয়ারা সৈয়দ হকের অবরুদ্ধ। যারা একাত্তরের ঘটনাবলি জানতে চান, তাদের জন্য বইটি ইতিহাস হয়ে কথা কইবে।

 

কবি

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘কবি’ আমাকে এখনো ঘোরের মধ্যে টানে। বইটি খুব বড় নয় আকারে; কিন্তু ঘটনার বর্ণনা এবং অন্তজ শ্রেণির জীবনবোধের এমন পাশা খেলা, সত্যিই অতুলনীয়। এখনো সময়ে-অসময়ে কানের মধ্যে বেজে ওঠে সেই চরণ: ‘জীবন এতো ছোট ক্যানে! কালো যদি মন্দ তবে চুল পাকিলে কান্দো ক্যানে?’ নিতাই, ঝুমুরের প্রেম এক অমরাবতীর জগৎ নির্মাণ করে দেয়, নিচুতলার মানুষের মহাত্মার অভিলাষে। আর ঠাকুরঝি? ঠাকুরঝি যখন মাথায় দুধের কলসি নিয়ে দূর রেললাইনের পথ ধরে হেঁটে আসে... সেই বর্ণনায় আমি এখনো আবিষ্ট। কবি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনন্য সৃজনবিশ্ব।

 

অ্যালেনপোর বিড়াল

নাসরীন জাহান

নাসরীন জাহান চলমান বাংলা কথাশিল্পের প্রতীক। অজস্র ধারায় তিনি লিখেছেন গল্প-উপন্যাস। সম্প্রতি কবিতার দিকেও প্রবহমান তিনি। কিন্তু আমি আবিষ্ট নাসরীন জাহানের ‘বিড়ালে’, অ্যালেনপোর বিড়াল সিরিজের গল্পগুলো আমাকে নিবিড় মমতায় টানে। রহস্য, অন্ধকার, আলো, রিরংসা, ঘৃণা, প্রেম ও খুন— মানবজীবনের তীব্র অভিজ্ঞতা। নাসরীন জাহান মানবজীবনের এসব অভিজ্ঞতা অ্যাডগার অ্যালেনপোর বিড়ালকে প্রতীকায়নে যখন বাংলা ভাষায় লিখে চলছিলেন একের পর এক অ্যালেনপোর বিড়াল সিরিজের গল্প, আমি পড়বার জন্য মুখিয়ে থাকতাম। প্রতিটি গল্পই আলাদা, কিন্তু অদ্ভুত সৃষ্টি প্রকৌশলে গল্পের শেষের লাইনটি পড়ার পর, চিন্তার জগতে এক ঢেউ জেগে উঠত— একটি রক্তাক্ত কালো বিড়াল মরে পড়ে আছে।

 

কৃষ্ণ ষোলোই

মীজানুর রহমান

‘কৃষ্ণ ষোলোই’ বইটি সম্পর্কে খুব কম মানুষ জানেন। স্বাভাবিক। বইটির লেখক মীজানুর রহমান। ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক তিনি। প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। মীজানুর রহমানের শৈশব কাটে কলকাতায়। ১৯৪৭ সালে ভারত ভাগের সময়ে কলকাতায় হিন্দু-মুসলমান হত্যার নির্মম নৃশংস রায়ট হয়েছিল। একে অপরের হাতে মারা যাচ্ছিল কলকাতার রাস্তার ওপর দিনদুপুরে ছুরি হাতে, জবাই হয়ে। কিশোর মীজানুর রহমান পথ হারিয়ে তখন জীবন নিয়ে পালাচ্ছিলেন আর দেখছিলেন ধর্মের নামে মানুষ হত্যার ভয়াল রক্তাক্ত দৃশ্য। সেসব দৃশ্যর অসাধারণ ভাষ্য রচনা করেছেন তিনি ‘কৃষ্ণ ষোলোই’ বইটিতে। বইটি যতবার পড়ি ততবার ধর্মের নামে মানুষ হত্যার পৈশাচিকতাকে যেন প্রত্যক্ষ করি, হায় ধর্ম!

 

লাস্ট ফর লাইফ

মূল: আরভিং স্টোন। অনুবাদ: সালেহা চৌধুরী

‘লাস্ট ফর লাইফ’, বিশ্ববিখ্যাত শিল্পী ভিনসেট ভ্যান গফের জীবনী-উপন্যাস। মূল: আরভিং স্টোন। বাংলায় অনুবাদ: সালেহা চৌধুরী। একজন মানুষ শুধুই শিল্পী হতে চাইছেন, দুহাত ভরে আঁকতে চাইছেন ছবি আর ছবি। কিন্তু চাইলেই তো হয় না, খেয়েপড়ে বেঁচে থাকাটাও তো দরকার। পরিবার কতটা সমর্থন করবে? কিন্তু মহাকাল সাক্ষ্য দেয়, ভ্যান গফের জীবনে আশ্রয় ও প্রশ্রয়ের বিশাল বৃক্ষ হয়েছিলেন ছোট ভাই—থিওডোর। বেঁেচ থাকার জন্য ভ্যান গফকে বেলজিয়ামের খনিতেও কাজ করতে হয়েছে— বিষণ্ন, বিভক্ত, বারবার প্রেমে প্রতারিত হওয়া একজন ভ্যান গফ কীভাবে সাফল্য পেলেন অথবা পেলেন না, তার লড়াই, প্রেম, রঙের প্রতি রক্তাক্ত অনুরাগ, পাগলামি— সব মিলিয়ে তুলনাহীন এক শিল্প জীবনের মহান আলেখ্য— লাস্ট ফর লাইফ। অসাধারণ অনুবাদ সাহেলা

 

প্রিয়বইঅবরুদ্ধকবিঅ্যালেনপোর বিড়ালকৃষ্ণ ষোলোইলাস্ট ফর লাইফকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চৌধুরীর।