Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

মঞ্চের সংকটে বাড়ছে স্টুডিও থিয়েটার

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪
শেয়ার করুন:
মঞ্চের সংকটে বাড়ছে স্টুডিও থিয়েটার

একসময় ঢাকার বেইলি রোড পরিচিত ছিল ‘নাটকপাড়া’ হিসেবে। নাট্যচর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠা সেই নাটক সরণিতে এখন আর আগের মতো নেই নাটকের জৌলুশ। মহিলা সমিতির মিলনায়তনে নিয়মিত নাটক মঞ্চায়ন হলেও সেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা। রাজধানীর আয়তন ও জনসংখ্যা গত পাঁচ দশকে বেড়েছে বহুগুণ। কিন্তু সেই অনুপাতে বাড়েনি সংস্কৃতিচর্চার জায়গা। বরং অনেক ক্ষেত্রেই কমেছে। নাট্যচর্চার বড় একটি অংশ এখন যেন সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন ঘিরেই আবর্তিত হচ্ছে। ঢাকার বিশাল জনসংখ্যার তুলনায় নাটক দেখার মঞ্চের সংখ্যা কতটা— সেই প্রশ্নও তাই সামনে আসছে।

এই বাস্তবতায় বিগত কয়েক বছরে কয়েকটি নাট্যদল ভাড়া করা জায়গায় গড়ে তুলেছে নিজস্ব মিলনায়তন। এসব ছোট পরিসরের মিলনায়তন নাট্যাঙ্গনে পরিচিতি পেয়েছে ‘স্টুডিও থিয়েটার’ হিসেবে। মঞ্চ সংকটের বিকল্প হিসেবে স্টুডিও থিয়েটার নতুন সম্ভাবনার কথা বলছে। কিন্তু আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব, সাংগঠনিক দুর্বলতা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা কতটা বিস্তৃত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

১৯৯১ সালের ৩১ ডিসেম্বর বরিশালে যাত্রা শুরু করে ‘শব্দাবলী স্টুডিও থিয়েটার’। এটিই দেশে প্রথম স্টুডিও নাট্যচর্চার দ্বার উন্মোচন করে। পরে ঢাকাসহ দেশের কয়েকটি জেলা শহরেও গড়ে ওঠে নাট্যদলের নিজস্ব মিলনায়তন বা স্টুডিও থিয়েটার। মৌলভীবাজারের ঘোড়ামারা গ্রামে ২০১০ সালে মণিপুরি থিয়েটারের উদ্যোগে নির্মিত হয় দেশের প্রথম গ্রামীণ থিয়েটার স্টুডিও ‘নটমণ্ডপ’।

বিগত এক দশকে রাজধানী ঢাকায়ও তৈরি হয়েছে বেশ কয়েকটি স্টুডিও থিয়েটার। এসব ছোট পরিসরের মঞ্চ নাটক মঞ্চায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি একক আন্তর্জাতিক নাট্যোৎসবের মধ্য দিয়ে শুরু হয় দনিয়া স্টুডিও থিয়েটারের যাত্রা। যাত্রাবাড়ী, শনির আখড়া ও দনিয়া এলাকার মানুষের সংস্কৃতিচর্চায় ভূমিকা রেখে চলেছে দনিয়া স্টুডিও থিয়েটার ও দনিয়া পাঠাগার। দনিয়া পাঠাগারের সভাপতি ও স্টুডিও থিয়েটারের পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ আগামীর সময়কে জানালেন, তারা শুধু নাটক মঞ্চায়ন নয়, বরং পাঠচক্র, সেমিনারসহ নানারকম আয়োজন করেন। নাট্য উৎসবের আয়োজনও করা হয়। শাহনেওয়াজ মনে করেন, পৃষ্ঠপোষকতা ছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন। তিনি জানিয়েছেন, সরকারিভাবে কিছু অনুদান দেওয়া হয়, তবে তা অপ্রতুল।

রাজধানীর কাকরাইলে ৬৭/৪, পাইওনিয়ার রোডে নাট্যদল অনুস্বর গড়েছে স্টুডিও মিলনায়তন। সেখানে শুধু অনুস্বর নয়, বিভিন্ন নাট্যদলও মহড়া ও কর্মশালার আয়োজন করছে। অনুস্বরের প্রধান ড. মোহাম্মদ বারী আগামীর সময়কে বলেছেন, ‘নিয়মিত নাটক মঞ্চায়নের একটা বড় বাধা হলো মঞ্চ। বাংলাদেশে এ সমস্যায় বহু নাট্যদল ভুগছে। অনুস্বর এ সংকট থেকে উত্তরণের জন্যই স্টুডিও গড়েছে। এতে ছোট জায়গায় অল্প দর্শকের সামনে নাটকের মঞ্চায়ন করার সুবিধা যেমন আছে, আবার কারিগরি সুবিধার অভাবও আছে। তবে স্টুডিও থিয়েটারের বড় সুবিধা হলো কমিউনিটির কাছাকাছি থাকা যায়। রাজধানীতে ছোট ছোট অসংখ্য স্টুডিও থিয়েটার থাকা উচিত। আবার আধুনিক মিলনায়তনও থাকা উচিত। এর জন্য সরকারের দিক থেকে পরিকল্পনা জরুরি।’

বিগত এক দশকে রাজধানী ঢাকায়ও তৈরি হয়েছে বেশ কয়েকটি স্টুডিও থিয়েটার। এসব ছোট পরিসরের মঞ্চ নাটক মঞ্চায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

১৯৯১ সালে ঢাকায় ৬৪ লাখ মানুষের জন্য নাটক দেখার স্থান ছিল দুটি। এখন জনসংখ্যা দ্বিগুণ বাড়লেও নিয়মিত নাটক দেখার জায়গা বলতে কার্যত জাতীয় নাট্যশালাই ভরসা। ঢাকা সিটি করপোরেশন ২০১১ সালে বিভক্ত হওয়ার পর মোট আয়তন দাঁড়িয়েছে প্রায় ৩০৫ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দুই সিটি করপোরেশন মিলিয়ে ঢাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ৩ লাখ। যদিও কেউ কেউ মনে করেন, ঢাকার জনসংখ্যা তার চেয়েও অনেক বেশি। শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি— দুটিই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নিয়মিত নাটক হবে, এমন কোনো মঞ্চই নেই।

গুলশান-২-এর ১০১ নম্বর রোডে একটি ভাড়া নেওয়া জায়গায় নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ গড়ে তুলেছে নিজস্ব স্টুডিও থিয়েটার। নাম ‘স্পর্ধা অ্যাটেলিয়ার’। দলটি সেখানে নিয়মিত নাট্যচর্চা করছে। নতুন নাটকের মহড়া, প্রশিক্ষণসহ নানা কাজে এটি ব্যবহার হয়।

ঢাকার জনবহুল এলাকা মিরপুরে সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন। তবে মিরপুরে নেই কোনো সাংস্কৃতিক কেন্দ্র। একটি জায়গা ছিল মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ‘টাউন হল’। সেটি এখন আর নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশন ময়লার গাড়ি রাখার জায়গা বানিয়েছে। সংস্কৃতিকর্মীরা বলছেন, ২৩ বছর ধরে এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে কোনো সরকারই উদ্যোগ নেয়নি। বরং জুলাই অভ্যুত্থানের পর দ্রুত একটি মসজিদ নির্মাণ করে টাউন হলের জায়গাটি দখল নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর এলাকায়ও নেই কোনো নাট্যমঞ্চ। তাজমহল রোডে নাট্যদল তাড়ুয়া একটি স্টুডিও থিয়েটার মঞ্চ গড়ার কাজ করছে। দলটির প্রধান বাকার বকুল আগামীর সময়কে বলেন, ‘আর্থিক সংকটসহ নানা কারণে আমাদের ধীরে এগোতে হচ্ছে। আশা করি, দ্রুতই তাড়ুয়ার স্টুডিও থিয়েটার যাত্রা শুরু করবে। শুধু নাটক মঞ্চায়নই নয়, নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে যেন স্টুডিওটি ব্যবহার করা যায়, তার জন্য আমরা পরিকল্পনা সাজাচ্ছি।’

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত নানাভাবে স্টুডিওকেন্দ্রিক কাজ করেছে নাট্যদল ‘পালাকার’। চলতি বছরের জুন মাসে মগবাজারের বিশাল সেন্টারের ছাদে পালাকার ছাদমঞ্চ বা পালাকার রুফটপ স্টুডিও যাত্রা শুরু করে। এরই মধ্যে ‘হাজার চুরাশি’ নাটকের মঞ্চায়ন হয়েছে এই স্টুডিও থিয়েটারে।

ঢাকায় নতুন নতুন স্টুডিও থিয়েটার গড়ে উঠছে। কোথাও ভাড়া করা জায়গায়, কোথাও ছাদে, কোথাও আবার নিজেদের উদ্যোগে তৈরি হচ্ছে ছোট পরিসরের মঞ্চ। এসব উদ্যোগ নাট্যদলগুলোর মঞ্চ সংকট কিছুটা হলেও কমাচ্ছে এবং স্থানীয় মানুষের কাছে নাট্যচর্চাকে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করছে। তবে এসব স্টুডিও থিয়েটারের সামনে আর্থিক পৃষ্ঠপোষকতা, কারিগরি সুবিধা ও সাংগঠনিক সক্ষমতার মতো চ্যালেঞ্জও রয়েছে। ফলে শুধু ব্যক্তিগত বা দলীয় উদ্যোগের ওপর নির্ভর করে এই চর্চা কত দূর এগোবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

নাটকপাড়ামঞ্চের সংকটস্টুডিও থিয়েটারমঞ্চায়নসংস্কৃতিচর্চাজৌলুশশব্দাবলীকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩