পৃথিবীর সব দেশেই শিল্প-সাহিত্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় আর্থিক আনুকূল্য থাকে। এটি শিল্প-সাহিত্যিকদের অধিকার। এই অধিকার উন্নত-অনুন্নত সব দেশেই স্বীকৃত। যেহেতু শিল্প অন্যান্য ব্যবসার মতো লাভজনক নয়,
তাই পৃথিবীর সব দেশেই শিল্পগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। আমাদের দেশে উচ্চাঙ্গসংগীত ও যন্ত্রসংগীতের ক্ষেত্রে একটা বড় ধরনের শূন্যতা দেখা যাচ্ছে। বেহালা-বাঁশির মতো অতিপ্রয়োজনীয় যন্ত্রগুলো বাজানোর শিল্পীর সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। একসময় গ্রামে-গঞ্জেও চমৎকার বাঁশিবাদক, ট্রাম্পেড বাজানোর লোক ছিল; ঢোল তো পাও...