Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

বর্ষায় ক্যামেরা ও লেন্স সুরক্ষায় করণীয়

আককাস মাহমুদ
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৪:৫০
বর্ষায় ক্যামেরা ও লেন্স সুরক্ষায় করণীয়

প্রতীকী ছবি

বর্ষাকাল প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য এক অনন্য ঋতু। আকাশের নাটকীয় মেঘ, বৃষ্টিভেজা সবুজ প্রকৃতি, নদী-খাল-বিলের রূপ— সবকিছুই ফটোগ্রাফির জন্য অসাধারণ বিষয়বস্তু। তবে এই সময়টিই ক্যামেরা ও লেন্সের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ক্যামেরা ও লেন্সে ফাঙ্গাস (ছত্রাক) জন্মাতে পারে, যা শুধু ছবির মানই নষ্ট করে না, অনেক সময় স্থায়ী ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়।

ফাঙ্গাস একবার লেন্সের ভেতরে ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করতে ব্যয়বহুল সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, আর অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপে অপসারণও সম্ভব হয় না। তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়।

১. শুকনো পরিবেশে সংরক্ষণ

ক্যামেরা ও লেন্স সবসময় এমন স্থানে রাখুন যেখানে আর্দ্রতা কম। স্যাঁতসেঁতে ঘর, দেয়ালের কোণা বা বন্ধ আলমারিতে দীর্ঘদিন সংরক্ষণ করা ঠিক নয়।

২. ড্রাই বক্স ব্যবহার করুন

ফটোগ্রাফারদের জন্য ড্রাই বক্স সবচেয়ে কার্যকর সমাধান। ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট বা সাধারণ এয়ারটাইট ড্রাই বক্স— দুটিই ভালো। এতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে এবং ফাঙ্গাসের ঝুঁকি অনেক কমে যায়।

৩. সিলিকা জেল ব্যবহার

ড্রাই বক্স বা ক্যামেরা ব্যাগে পর্যাপ্ত সিলিকা জেল রাখুন। সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে সরঞ্জামকে শুকনো রাখে। নির্দিষ্ট সময় পরপর সিলিকা জেল পরিবর্তন বা পুনরায় শুকিয়ে ব্যবহার করা প্রয়োজন।

৪. নিয়মিত ব্যবহার করুন

দীর্ঘদিন ক্যামেরা ও লেন্স ব্যবহার না করলে ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে। অন্তত সপ্তাহে একবার ক্যামেরা বের করে চালু করুন এবং লেন্স ব্যবহার করুন। এতে ভেতরে বাতাস চলাচল হয়।

৫. বৃষ্টিতে ব্যবহারের পর শুকিয়ে নিন

বৃষ্টি বা আর্দ্র পরিবেশে ব্যবহার শেষে ক্যামেরা ও লেন্স মুছে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন। সরাসরি রোদে না রেখে হালকা বাতাসে স্বাভাবিকভাবে শুকাতে দিন।

৬. তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এড়িয়ে চলুন

এসি রুম বা ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ গরম ও আর্দ্র পরিবেশে গেলে লেন্সে জলীয় বাষ্প জমতে পারে। এ অবস্থায় সঙ্গে সঙ্গে ব্যাগ খুলবেন না; কিছু সময় অপেক্ষা করুন যাতে যন্ত্রটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।

৭. ব্যাগ পরিষ্কার রাখুন

অনেক সময় ক্যামেরা ব্যাগের ভেতরে জমে থাকা আর্দ্রতা থেকেই ফাঙ্গাসের সূত্রপাত হয়। তাই ব্যাগ নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখা জরুরি।

৮. ভেজা হাতে ব্যবহার নয়

ভেজা হাতে ক্যামেরা বা লেন্স ধরলে আর্দ্রতা সরাসরি যন্ত্রাংশে চলে যেতে পারে। ব্যবহার করার আগে হাত শুকনো আছে কি না নিশ্চিত করুন।

৯. লেন্স ক্যাপ ব্যবহার করুন

কাজ শেষে লেন্সের সামনের ও পেছনের ক্যাপ লাগিয়ে রাখুন। এতে ধুলোবালি ও আর্দ্রতা প্রবেশের ঝুঁকি কমে।

১০. দীর্ঘদিন সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা

দীর্ঘ সময় ব্যবহার না করলে ব্যাটারি খুলে আলাদা করে সংরক্ষণ করুন। এতে ব্যাটারির লিকেজজনিত ক্ষতির আশঙ্কাও কমে যায়।

১১. ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ

যেসব এলাকায় বর্ষাকালে আর্দ্রতা খুব বেশি থাকে, সেখানে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা উপকারী। এটি ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে সাহায্য করে।

১২. নিয়মিত পরিষ্কার ও পরিদর্শন

মাসে অন্তত একবার ক্যামেরা ও লেন্স ভালোভাবে পরীক্ষা করুন। লেন্সের ভেতরে সাদা জালের মতো দাগ, কুয়াশাচ্ছন্ন ভাব বা অস্বাভাবিক চিহ্ন দেখা গেলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বর্ষাকালে একটু সচেতনতা ও নিয়মিত যত্নই পারে আপনার প্রিয় ক্যামেরা ও লেন্সকে দীর্ঘদিন নিরাপদ রাখতে। মনে রাখতে হবে, একটি ভালো ছবি তোলার জন্য শুধু দক্ষতা নয়, প্রয়োজন সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণও। যথাযথ যত্ন নিলে ভরা বর্ষাতেও আপনার ক্যামেরা ও লেন্স থাকবে নিরাপদ, কার্যক্ষম এবং ফাঙ্গাসমুক্ত।

লেখক: সিনিয়র আলোকচিত্রী ও প্রধাননির্বাহী, ফটোগ্রাফি চর্চা

ক্যামেরালেন্সবর্ষায় ক্যামেরার যত্ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে