Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টিপস

গরু কিছু খাচ্ছে না? জেনে নিন চিকিৎসকের পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৪৫
গরু কিছু খাচ্ছে না? জেনে নিন চিকিৎসকের পরামর্শ

চট্টগ্রাম সাগরীকা হাটে ট্রাকে আসছে নানা জাতের গরু। ছবি: রনি দে, আগামীর সময়

‘হাট থেকে আনার পর আমার গরু কিছু খাচ্ছে না। কী করব— পরামর্শ চাই’; কিংবা ‘আমার গরু বসতে পারছে না, সারারাত ঘুমাতে পারেনি। কী করব— বুঝছি না।’ ফেসবুকে ভাসছে এমন সব প্রশ্ন। নগরীর মানুষের বড় অংশই পশু লালন-পালনে অনভ্যস্ত। পছন্দের গরু কিনে বাড়িতে এনে তাই অনেকেই এর ‘ক্লান্তি’ দেখে হয়ে পড়ছেন উদ্বিগ্ন। প্রিয় পশুর যত্ন-আত্তি নিয়ে তাদের নানা প্রশ্ন ঘুরছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে।

​সিদরাতুল মুনতাহা নামের একটি আইডির পোস্ট— ‘গরু হাট থেকে কেনার পর গাড়িতে তোলা যায়নি। অনেক কষ্টে হেঁটে বাসায় আনতে হয়েছে। এখন গরুটির বসতে কষ্ট হচ্ছে, সারারাত ঘুমায়নি। খুব চিন্তা হচ্ছে, কীভাবে যত্ন নেব?’

​আরেক ক্রেতা জানালেন নিজের অভিজ্ঞতা। ‘হাট থেকে গরু কিনে বাসায় আনার পর গরু কিছুই খাচ্ছে না। শুধু অল্প পানি আর শুকনো খড় খেয়েছে। ভুসি ও কুড়া দিলাম, একটুও মুখে নিল না। এমন কেন হচ্ছে, কেউ বলবেন?’

এসব প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হয়েছে চট্টগ্রামের মেট্রো প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাজ্জাদ হোসেনের সঙ্গে। ক্রেতাদের দুশ্চিন্তা দূর করতে কিছু জরুরি ও প্রাথমিক পরামর্শ দিয়েছেন তিনি।

‘কোরবানির এই পশুগুলো মূলত দূর-দূরান্ত থেকে ট্রাকে করে আনা হয়েছে। এরপর হাটে এসেও তারা ঠিকমতো বসার সুযোগ পায় না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। ফলে পশুগুলো প্রচণ্ড স্ট্রেস বা মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যায়। এই দীর্ঘ ক্লান্তির কারণে অনেক গরু ওঠা-বসায় অস্বস্তিবোধ করে এবং মাংসপেশিতে ব্যথার কারণে ঘুমাতে পারে না।’

গরুর এমন আচরণ দেখে অল্পতেই হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই বলে জানালেন এই চিকিৎসক। ‘শরীর ব্যথার কারণে উঠতে-বসতে না পারলে গরুর  প্রতি ১০০ কেজি ওজনের জন্য একটি করে নাপা ওয়ান ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়ানো যেতে পারে। এতে পশুর শরীরের ব্যথা ও ক্লান্তি কমে আসবে।’

হাট থেকে আনার পর গরু খাবার খেতে না চাইলে দিনে ১০০ গ্রাম খাবার সোডা অথবা ১০০ গ্রাম আদা চেঁছে খাওয়ানো যেতে পারে। এতে পশুর পেটে গ্যাস জমে থাকলে তা দ্রুত চলে যাবে এবং অরুচি ভাব কেটে যাবে বলে জানালেন ডা. সাজ্জাদ।

শহরের অনেক শৌখিন ক্রেতা গরুকে ‘অতি যত্নে’ ঘরের ভাত বা তরল খাবার দেন, যা পশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ডা. সাজ্জাদের কড়া হুঁশিয়ারি, “কোরবানির পশুকে কোনো অবস্থাতেই ভাত, ভাতের মাড় কিংবা খুদ—এসব জিনিস খাওয়ানো যাবে না। কারণ এগুলো গরুর পাকস্থলীতে দ্রুত গিয়ে কার্বোহাইড্রেট হজমের সমস্যা বা ‘অ্যাকিউট লুমিনাল অ্যাসিডোসিস’ তৈরি করে, যা তীব্র বদহজম ও পেট ফাঁপার কারণ হয়।”

কোরবানির পশুঈদুল আজহা
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    গর্ভাবস্থায় যেসব বিষয় এড়িয়ে চলবেন

    গর্ভাবস্থায় যেসব বিষয় এড়িয়ে চলবেন

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:১৮

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    advertiseadvertise