Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাশন

ঈদের ট্রেন্ডে এবার কাশ্মীরি চুড়ি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:১৮
শেয়ার করুন:
ঈদের ট্রেন্ডে এবার কাশ্মীরি চুড়ি

কাশ্মীরি চুড়ি

ঈদ মানেই নতুন পোশাক, হাতে গাঢ় মেহেদি আর রঙিন চুড়ির টুংটাং শব্দ। তবে এবারের ঈদে সেই পরিচিত সাজে যুক্ত হয়েছে নতুন এক ট্রেন্ড কাশ্মীরি চুড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই চুড়ি এখন পাকিস্তান পেরিয়ে বাংলাদেশেও তরুণীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

প্রথমে পাকিস্তানের রাওয়ালপিন্ডির মোতি বাজার, এরপর ইসলামাবাদের বিভিন্ন শপিং মার্কেট- সব জায়গাতেই হঠাৎ বেড়ে যায় কাশ্মীরি চুড়ির চাহিদা। দোকানে ঢুকেই ক্রেতাদের প্রথম প্রশ্ন, ‘কাশ্মীরি চুড়ি আছে?’ এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। একই চিত্র এখন বাংলাদেশের ফেসবুক পেজ ও অনলাইন দোকানগুলোতেও।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই চুড়ি ঘিরে শুরু হয় নতুন উন্মাদনা। অনেকের ধারণা, এক ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এই চুড়ি পরার পরই এর জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশেষ নকশার কারণেই কাশ্মীরি চুড়ি সহজেই আলাদা করে নজরে পড়ে। সাধারণত একটি সেটে থাকে চারটি ছোট ঘুঙুর লাগানো কড়া, সঙ্গে চিকন কাচ বা ধাতব চুড়ি। লাল, সবুজ, সোনালি, টারকয়েজসহ নানা রঙের সমন্বয়ে সাজানো এই চুড়ি হাতে পরলে তৈরি হয় রঙিন ঝলক। আর হাত নড়লেই শোনা যায় মিষ্টি টুংটাং শব্দ, যা তরুণীদের ঈদের সাজে বাড়তি মাত্রা যোগ করে।

ঈদের সময় সাধারণত কাচের বা পাথর বসানো চুড়ির চাহিদা বেশি থাকে। তবে এবার সেই জায়গা অনেকটাই দখল করে নিয়েছে কাশ্মীরি চুড়ি। বাংলাদেশেও এই চুড়ি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি দেখে তরুণীরা নিজের ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে আগ্রহী হচ্ছেন।

ফ্যাশনজগতে ট্রেন্ড বদলাতে সময় লাগে না। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে একটি ভাইরাল ভিডিওই বদলে দিতে পারে বাজারের চাহিদা। এবারের ঈদে তাই মেহেদি রাঙা হাতে কাশ্মীরি চুড়ির টুংটাং শব্দেই তৈরি হচ্ছে নতুন উৎসবের আমেজ।

ঈদঈদ প্রস্তুতিকাশ্মীরি চুড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব