Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে বড় নিয়োগ, মাসিক বেতন ২ লাখেরও বেশি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:২১
শেয়ার করুন:
প্ল্যান ইন্টারন্যাশনালে বড় নিয়োগ, মাসিক বেতন ২ লাখেরও বেশি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে কাজ করতে আগ্রহীদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট’ পদে একজন দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কাজ করতে হবে। তবে দায়িত্ব পালনের অংশ হিসেবে কক্সবাজারসহ দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে নিয়মিত ভ্রমণ করতে হবে। আগ্রহী প্রার্থীরা ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের দায়িত্ব ও কাজের ক্ষেত্র
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমের জন্য অর্থায়ন প্রস্তাব তৈরি, সমন্বয় এবং দাতা সংস্থার প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সহায়তা কার্যক্রম এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা ও দুর্যোগসহনশীলতা কর্মসূচিতে কাজ করতে হবে।

এ পদে কর্মরত ব্যক্তিকে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন বিভাগের প্রধানের কাছে প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি বিজনেস পার্টনারশিপ অ্যান্ড ইমপ্যাক্ট বিভাগের পরিচালকের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। মানবিক সহায়তা, কর্মসূচি, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও জবাবদিহি, অর্থ, অনুদান এবং সহযোগী সংস্থার তথ্য সমন্বয়ের মাধ্যমে অর্থায়ন সংগ্রহ ও দাতা সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

এ ছাড়া দাতা সংস্থাগুলোর তথ্য ও সম্ভাব্য অর্থায়নের উৎসের তালিকা সংরক্ষণ, অর্থায়ন প্রস্তাব জমা দেওয়ার উপযোগিতা যাচাই এবং প্রস্তাব তৈরির পুরো প্রক্রিয়া সমন্বয় করতে হবে। কর্মসূচির তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সেগুলোকে কার্যকর ও গ্রহণযোগ্য অর্থায়ন প্রস্তাবে রূপ দিতে হবে। দাতা সংস্থার শর্ত, আর্থিক তথ্য এবং প্রতিষ্ঠানের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে নির্ভুল প্রতিবেদন তৈরিও এ পদের দায়িত্বের অন্তর্ভুক্ত।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অনুদান সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে তহবিল সংগ্রহ ও প্রস্তাব তৈরির কার্যক্রমে বিভাগের প্রধানকে সহযোগিতা করতে হবে। এটি মূলত একটি কারিগরি ও সমন্বয়মূলক পদ। দাতা সংস্থার কাছে চূড়ান্ত প্রতিশ্রুতি প্রদান এবং অর্থায়ন প্রস্তাব অনুমোদনের দায়িত্ব সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের ওপর থাকবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীর মানবিক সহায়তা, উন্নয়ন অধ্যয়ন, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, জননীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের উচ্চতর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংকটাপন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক তহবিল সংগ্রহ, মানবিক সহায়তা কর্মসূচি উন্নয়ন, অনুদান সমন্বয় এবং দাতা সংস্থার প্রতিবেদন তৈরির কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রোহিঙ্গা সংকটকেন্দ্রিক তহবিল সংগ্রহের কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের মানবিক সহায়তা খাতের দাতা সংস্থা, কক্সবাজারের রোহিঙ্গা সহায়তা কার্যক্রম, জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি), ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) এবং সংশ্লিষ্ট জাতীয় সাড়া প্রদানব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

যেসব দক্ষতা প্রয়োজন
প্রতিযোগিতামূলক ধারণাপত্র, অর্থায়ন প্রস্তাব, দাতা সংস্থার প্রতিবেদন এবং অনুদানসংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় করার অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতা সংস্থা, ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা ও নাগরিক সুরক্ষা বিভাগ (ইকো/ডিজি ইকো), যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি/বিএইচএ সম্পর্কে কাজের ধারণা থাকতে হবে।

পর্যবেক্ষণ, মূল্যায়ন ও জবাবদিহি (এমইএএল), ফলাফল কাঠামো, সূচক যাচাই, তথ্যের মান এবং তথ্যের বিভাজন বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। প্রকল্পের বাজেট তৈরি, বাজেটের ব্যাখ্যা, সহযোগী সংস্থার বাজেট, আর্থিক প্রতিবেদন এবং দাতা সংস্থার ব্যয়সংক্রান্ত নিয়ম অনুসরণে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

এ ছাড়া ইংরেজি ভাষায় লেখালেখি, সম্পাদনা, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয় এবং ডিজিটাল নথি, স্প্রেডশিট ও তথ্য ব্যবস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে। একাধিক কাজ ও সময়সীমা স্বাধীনভাবে পরিচালনা করার সক্ষমতা এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকতে হবে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন কর্মসূচি এলাকায় নিয়মিত ভ্রমণের আগ্রহও থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ১ লাখ ৮২ হাজার ৮৬ টাকা থেকে ২ লাখ ২৭ হাজার ৬০৭ টাকা। এই বেতন কাঠামোতে প্রতিষ্ঠানের প্রদেয় প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী এবং সন্তানদের হাসপাতালে চিকিৎসাসুবিধা, ছুটি, গ্রুপ বিমা, কর্মীর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং শিশু দিবাযত্ন কেন্দ্রের সুবিধা দেওয়া হবে।

চাকরির মেয়াদ ও কর্মপরিবেশ
নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা এবং অর্থায়নের প্রাপ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ পদে শুধু বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল সমান সুযোগের নীতি অনুসরণ করে। প্রতিষ্ঠানটি বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশকে গুরুত্ব দেয়। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর সদস্যদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি নারীবান্ধব কর্মপরিবেশ, প্রতিযোগিতামূলক বেতন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে অগ্রগতির সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আবেদন যেভাবে
প্ল্যান ইন্টারন্যাশনালের গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিতে হবে। বিশেষ করে মানবিক সহায়তা খাতে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং রোহিঙ্গা সংকটকেন্দ্রিক তহবিল সংগ্রহের কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্ল্যান ইন্টারন্যাশনালের নির্ধারিত নিয়োগ পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে পদের বিস্তারিত বিবরণ ও আবেদনপ্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে। এখানে ক্লিক করে আবেদন করুন

উল্লেখ্য, এ পদে শুধু বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতা ও অর্থায়নের প্রাপ্যতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে [email protected] ঠিকানায় ইমেইল করতে হবে।

বিশেষ সতর্কতা: প্ল্যান ইন্টারন্যাশনাল নিয়োগের জন্য কোনো ধরনের আবেদন ফি দাবি করে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধের অনুরোধ থেকেও প্রার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা পূর্বযোগাযোগ প্রার্থীর আবেদন বাতিলের কারণ হতে পারে।

চাকরিপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশনিয়োগ বিজ্ঞপ্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা