Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

কিসের বিনিময়ে ফ্রিতে গৃহকর্মী দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫৯
কিসের বিনিময়ে ফ্রিতে গৃহকর্মী দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি?

ছবি: শিফট

নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ফ্ল্যাটে কড়া নাড়তেই ভেতরে এলেন জনাদুয়েক তরুণ। মাথায় তাদের সাধারণ ক্যাপ, তবে তাতে ফিট করা হাই-টেক ক্যামেরা। এটি কোনো রিয়েলিটি শো বা সাইন্স ফিকশন উপন্যাসের দৃশ্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এক নতুন বাস্তবতা।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 'শিফট' নামের একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান ঘরের যাবতীয় কাজ নিখরচায় করে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিয়েছে, তবে তার বিনিময়ে গ্রাহককে দিতে হচ্ছে নিজের ঘরের ভেতরের দৃশ্য ধারণের অনুমতি।

'মাইক্রো এজিআই' নামের একটি প্রতিষ্ঠানের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মের স্বায়ত্তশাসিত রোবটদের প্রশিক্ষণ দেওয়া। কাপড় ধোয়া থেকে শুরু করে অসুস্থ মানুষের সেবা করার মতো জটিল কাজগুলো যেন রোবট নিখুঁতভাবে করতে পারে, সেজন্য মানুষের হাতের সুক্ষ্ম নড়াচড়া বা ডেক্সটোরিটি রেকর্ড করা হচ্ছে।

এই ডেটা সংগ্রহের জন্য তরুণ কর্মীরা মাথায় ক্যামেরা পরে দিনভর ঘর পরিষ্কার বা রান্নার কাজ করছেন, আর তাদের ক্যামেরার চোখ তাক করে থাকছে নিজেদের হাতের দিকে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বেরকান কিলিক জানান, মানবজাতির কল্যাণের জন্যই এই ডেটা সংগ্রহ করা হচ্ছে। চ্যাটজিপিটির মতো মডেলগুলো অনলাইনের লেখা পড়ে শিখতে পারলেও, বাস্তব জগতের প্রতিটি রান্নাঘর, লিভিং রুম কিংবা আসবাবপত্র আলাদা। আলোর ভিন্নতা ও ঘরের একেক রকম পরিবেশের সঙ্গে রোবট কীভাবে খাপ খাইয়ে নেবে, তা শেখাতে বিপুল পরিমাণ বাস্তব ডেটার প্রয়োজন।

সংগৃহীত এসব তথ্য সম্পূর্ণ অ্যানোনিমাস বা পরিচয়হীন করে অন্যান্য রোবটিক্স কোম্পানির কাছে বিক্রি করাই এই প্রতিষ্ঠানের ব্যবসায়িক মডেল।

তবে নিখরচায় এমন সেবার আড়ালে লুকিয়ে থাকা গোপনীয়তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি ও মানবাধিকার বিশেষজ্ঞরা। ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ররি মির এই প্রক্রিয়াকে 'ডেটা-ব্রাইবিং' বা তথ্যের বিনিময়ে ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, সাময়িক সুবিধার জন্য ঘরের ভেতরের সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার ফল ভবিষ্যতে ভয়াবহ হতে পারে, কারণ এই ডেটা পরবর্তীকালে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারের হাতে চলে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

অন্যদিকে ইলেক্ট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের প্রতিনিধি ক্যালি শ্রোডার একে দেখছেন 'গোপনীয়তা লঙ্ঘনের এক চতুর উপায়' হিসেবে।

তার মতে, ঘরের ভেতরের রেকর্ডিং থেকে মানুষের ব্যক্তিগত জীবনের চরম সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাছাড়া, যে ডেটা মানুষ সামান্য কিছু টাকার কাজের বিনিময়ে দিয়ে দিচ্ছে, তা বিক্রি করে কোম্পানিগুলো বিপুল মুনাফা কামাবে, অথচ ভবিষ্যতে এই প্রযুক্তির কারণেই সাধারণ গৃহকর্মীরা চাকরি হারাতে পারেন।

অবশ্য সব সমালোচনা উড়িয়ে দিয়ে শিফটের প্রতিষ্ঠাতা কিলিক দাবি করেন, এটি পৃথিবীর সবচেয়ে সৎ একটি প্ল্যাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রতিদিন মানুষের অজান্তেই ডেটা চুরি করছে, যার বিপরীতে ব্যবহারকারীরা কিছুই পাচ্ছেন না। সেখানে তারা সরাসরি কাজের বিনিময়ে ডেটা নিচ্ছেন, যা একটি স্বচ্ছ চুক্তি।

এই প্রযুক্তি বিপ্লবে অংশ নিতে তরুণ কর্মীরাও বেশ উচ্ছ্বসিত, এমনকি তাদের কেউ কেউ নিজের পরিবারের সদস্যদের দৈনন্দিন কাজের ভিডিও-ও পাঠাচ্ছেন এই ডেটা ব্যাংকে।

সূত্র: বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তাএআই
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ০
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ২১ জুন ২০২৬, ০২:১০

    আজকের নামাজের সময়সূচি (২১ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুন)

    ২১ জুন ২০২৬, ০৮:৩১

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    advertiseadvertise