Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় রদবদল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২২:২৮
হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় রদবদল

কুনাল শাহ- সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। এর ফলে দীর্ঘ সাত বছর পর হোয়াটসঅ্যাপের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন উইল ক্যাথকার্ট। নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের খ্যাতনামা ফিনটেক স্টার্টআপ ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহ।

একই সঙ্গে মেটা ক্রেডে ৯০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রায় ২০ শতাংশ অংশীদারত্ব কিনে নিচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় আজ সোমবার সন্ধ্যা ৭টায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘উইল ক্যাথকার্ট এইমাত্র ঘোষণা করেছেন, দীর্ঘ ৭ বছর নেতৃত্ব দেওয়ার পর তিনি হোয়াটসঅ্যাপের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। উইল মেটার অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল নেতাদের একজন ছিলেন। তিনি হোয়াটসঅ্যাপকে ৩০০ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় প্রধান ভূমিকাও পালন করেছেন। এই বছরগুলোতে তার অংশীদারিত্ব এবং অনবদ্য অবদানের জন্য আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। মেটার ভেতরেই একটি নতুন দায়িত্বে নিযুক্ত হতে যাচ্ছেন উইল। তিনি একদম প্রাথমিক পর্যায় থেকে সম্পূর্ণ নতুন কিছু পণ্য বা প্রযুক্তি তৈরির কাজ করবেন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আমি অত্যন্ত আশাবাদী।’

জাকারবার্গ আরও লিখেছেন, ‘কুনাল শাহ হোয়াটসঅ্যাপের পরবর্তী প্রধান হিসেবে মেটাতে যোগ দেবেন। ক্রেডকে ভারতের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন কুনাল। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপটি পরিচালনার ক্ষেত্রে তার এই নির্মাতা-সুলভ মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দারুণ কাজে আসবে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এবং লাখ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য হোয়াটসঅ্যাপকে সেরা সেবা হিসেবে টিকিয়ে রাখতে কুনালের সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড ভারতীয় ফিনটেক স্টার্টআপ ক্রেডে ৯০ কোটি ডলারের বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিনিয়োগের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কুনাল শাহকে হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল লিডার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এই ৯০ কোটি ডলার বিনিয়োগের ফলে মেটা ক্রেডের আনুমানিক ২০ শতাংশ শেয়ারের মালিক হবে। এই বিনিয়োগের পর ক্রেডের বাজার মূল্যায়ন দাঁড়িয়েছে সাড় ৪০০ কোটি ডলারে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ হলেও এর আয়ের একটি বড় অংশ আসছে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ডিজিটাল লেনদেন সেবা থেকে। কুনাল শাহ ভারতে ক্রেডিট কার্ড বিল লেনদেন অ্যাপ ক্রেড তৈরি করে ব্যাপক সফল হয়েছেন।

দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো বিশাল বাজারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল কমার্স এবং পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতেই মেটা একজন ফিনটেক বিশেষজ্ঞকে হোয়াটসঅ্যাপের শীর্ষ পদে বসিয়েছে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপকুনাল শাহসিইও
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ০
    সেনেগাল
    ০
    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    দ্বিচারিতায় সৌরবিদ্যুৎ অন্ধকারেই

    দ্বিচারিতায় সৌরবিদ্যুৎ অন্ধকারেই

    ২৩ জুন ২০২৬, ০০:১৮

    পড়ার টেবিলে তথ্য চুরির ফাঁদ

    পড়ার টেবিলে তথ্য চুরির ফাঁদ

    ২৩ জুন ২০২৬, ০০:১৮

    প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কী বার্তা

    প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে কী বার্তা

    ২৩ জুন ২০২৬, ০০:১৮

    ইরানের প্রতিরোধ সামরিক কৌশলের নতুন উদাহরণ

    ইরানের প্রতিরোধ সামরিক কৌশলের নতুন উদাহরণ

    ২৩ জুন ২০২৬, ০০:১৮

    advertiseadvertise