Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

দেশে 'ওয়াই-ফাই এইট' উন্মোচন করল টিপি-লিংক, চালু হচ্ছে ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫১
শেয়ার করুন:
দেশে 'ওয়াই-ফাই এইট' উন্মোচন করল টিপি-লিংক, চালু হচ্ছে ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং, সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের এমডি গৌতম সাহা। ছবি: ইমরানুর রহমান

নেটওয়ার্কিং প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি এবং দক্ষ পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি 'ওয়াই-ফাই এইট' উন্মোচন করেছে বৈশ্বিক নেটওয়ার্কিং প্রযুক্তি প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতের দক্ষতা উন্নয়নে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি ও উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে টিপি-লিংকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। এ ছাড়া টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিসের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী এবং শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রযুক্তি খাতের অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং দেশের নেটওয়ার্কিং খাতের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ওয়াই-ফাই এইট-এ গুরুত্ব পাবে নিরবচ্ছিন্ন সংযোগ ও স্থিতিশীলতা

টিপি-লিংকের নতুন ওয়াই-ফাই এইট প্রযুক্তি ওয়্যারলেস কানেক্টিভিটির পরবর্তী প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে। প্রযুক্তিটি ‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ বা অতি উচ্চ নির্ভরযোগ্যতার নীতির ওপর ভিত্তি করে তৈরি।

ওয়াইফাই এইট রাউটার। ছবি: ইমরানুর রহমান

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন ডিজিটাল পরিবেশে আরও স্থিতিশীল নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন সংযোগ, বিস্তৃত কভারেজ এবং ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে এই প্রযুক্তি।

বর্তমানে বাসাবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ইন্টারনেটনির্ভর কার্যক্রম বাড়ছে। একই নেটওয়ার্কে একাধিক ডিভাইস ব্যবহার, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনার কারণে নির্ভরযোগ্য ওয়্যারলেস সংযোগের প্রয়োজনীয়তাও বাড়ছে। এ ধরনের পরিবেশে উন্নত নেটওয়ার্ক স্থিতিশীলতা ও ধারাবাহিক পারফরম্যান্সের গুরুত্ব তুলে ধরছে টিপি-লিংকের নতুন এই প্রযুক্তি।

নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা বাড়াবে ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম

ওয়াই-ফাই এইট উন্মোচনের পাশাপাশি টিপি-লিংক তাদের ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ উপস্থাপন করেছে। সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি খাতের অংশীদারদের পেশাগত দক্ষতা বাড়ানো এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় সেশন এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

প্রোগ্রামটির অন্যতম অংশ ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’। এটি কারিগরি শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং উন্নত নেটওয়ার্কিং সক্ষমতা তৈরির বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে নেটওয়ার্কিং খাতের পেশাজীবী ও প্রযুক্তি অংশীদারদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বিকাশে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে টিপি-লিংক।

বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি সম্প্রসারণে আগ্রহী টিপি-লিংক

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে টিপি-লিংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, বাংলাদেশে টিপি-লিংকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেড স্থানীয় বাজারে আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি পৌঁছে দেওয়া, প্রযুক্তি অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রযুক্তি ইকোসিস্টেম সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠান দুটি মনে করে, প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত করা, নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষ করে তোলা এবং দেশের কানেক্টিভিটি খাতের ভবিষ্যৎ গঠনে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস সম্পর্কে

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টিপি-লিংক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নেটওয়ার্কিং ডিভাইস ও অ্যাকসেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির (IDC) তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ ওয়াই-ফাই ডিভাইস সরবরাহকারী হিসেবে স্বীকৃত। সাধারণ গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান ও ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) জন্য বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য সরবরাহ করে টিপি-লিংক।

অন্যদিকে, দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন এক্সেল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান। বাংলাদেশে টিপি-লিংকের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে প্রতিষ্ঠানটি দেশব্যাপী প্রযুক্তি পণ্য ও সল্যুশন সরবরাহ এবং প্রযুক্তি অংশীদারদের নেটওয়ার্ক শক্তিশালী করতে কাজ করছে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করা যাবে টিপি-লিংকের ওয়েবসাইটে এবং এক্সেল টেকনোলজিসের ওয়েবসাইটে।

রাউটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন