বোকা শিয়াল
প্রজ্ঞা মিত্রা বড়ুয়া, (ষষ্ঠ শ্রেণি, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম)

অলংকরণ করেছেন রজত
শিয়াল মামা চালাক ভারি,
হতে গেল হাঁস-শিকারি।
হাঁসকে দেখে দিল লাফ,
লেজে কামড় দিল সাপ!
কাদামাখা লেজটি তুলে,
হুক্কা হুয়া ডাকল ভুলে।
এমন বোকামি আর নাই,
সবাই মরে হেসে তাই।



