হালুম হালুম
অর্জন পোদ্দার

অলংকরণ করেছেন রজত
হালুম হালুম বাঘ ডাকে,
বাঘ পাখির ছবি আঁকে।
বাঘ শুনছে পাখির গান,
গান শুনে তার জুড়োয় প্রাণ।
বাঘ ও পাখির বেশ মিল,
চড়ুই শালিক শঙ্খচিল।
পাখির গানে মুগ্ধ বাঘ,
ভুলে যায় সকল রাগ।
তাই তো পাখির ছবি আঁকে,
মুগ্ধ হয়ে পাখির ডাকে।



