খুকুমণি ও কাকতাড়ুয়া
শারমিন নাহার ঝর্ণা

গ্রাফিকস: আগামীর সময়
কাকতাড়ুয়া, কাকতাড়ুয়া,
একটু কথা বলো,
আমার সাথে সবুজ মাঠে
খেলতে যাবে চলো।
তোমার মাথায় ভাঙা হাঁড়ি
ছেঁড়া জামা গায়ে,
সারাক্ষণ যে দাঁড়িয়ে থাকো
ব্যথা হয় না পায়ে?
তোমার গায়ে উড়ে এসে
বসে কত পাখি,
আমি হলাম খুকুমণি,
চেয়ে দেখো আঁখি!
তুমি আমার বন্ধু হলে
ঘুরব তোমায় নিয়ে,
দেখব দুজন পাখপাখালি
নদীর পাড়ে গিয়ে।




