Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

উঠোনে হাঁটু জলে মাছ ধরা

রাজীব আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৭
উঠোনে হাঁটু জলে মাছ ধরা

ফাইল ছবি

শ্রাবণে নিয়ম করেই বৃষ্টি হচ্ছে প্রতিদিন। কাজেই আমারও ধূসররঙা দিনে বারান্দায় বসে একটু-আধটু করে চায়ের পেয়ালায় চুমুক আর স্মৃতি রোমন্থন চলছে। বৃষ্টির কথা যখন এলোই, ছেলেবেলার বৃষ্টিতে ফিরে যাওয়া যাক।

আহা, কী বৃষ্টিই না ছিল তখন! আকাশটা দেখলে মনে হতো কেউ যেন ছাই মেজে-ঘষে কালচে বানিয়ে দিয়েছে। হাওয়ার জোর বাড়ার সঙ্গে দুড়ুম করে জানালার কবাট কিংবা দরজার বাড়ি খাবার আওয়াজ আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত আমাদের উত্তেজনাও। বাবুভাইদের ঝাঁকড়া গাছটার আম ওই পড়ল বুঝি! হাওয়া যখন বেজায় রকমের ঠান্ডা হতো, আমাদের খুশিও সেই সঙ্গে উপচে পড়ত। একটু পরেই শিলাবৃষ্টি হবে যে, তারই আভাস!

ছোট ছোট বরফের টুকরোকে আমরা বলতাম ‘কুল’। ওই কুল কুড়ানোর জন্যই হেঁশেল থেকে কাচ্চা-বাচ্চার দল সব হাঁড়ি-পাতিল নিয়ে হাজির। খুদে হাতে সবুজ ঘাস থেকে কুল কুড়োচ্ছি, কেউ কেউ চকলেটের মতো ওরই দুয়েকটা আবার মুখেও পুরে দিচ্ছি।

একদিন দুপুরে দুটো ভাত খেয়ে জিরোচ্ছি, অমনি মেঘের বান ডাকল আর সে কী বৃষ্টি! আমাদের বাসা থেকে জাহিদের বড় আম্মা যে পাঁচিলের ওপরে আচার রোদে দেয়, ওটা অবধি দেখা যায় না। মুরগিগুলোকেও দাবড়াতে হয়নি, দিব্যি সুড়ুৎ করে ঘরে সেঁধিয়ে বসে আছে।

কেবলই ঝমঝম! ঝমঝম!

সেই বৃষ্টি থামল সাঁঝের খানিক আগে। কোত্থেকে যেন মেঘচোরের দল এসে উড়িয়ে নিয়ে গেল মেঘের সমুদ্দুরকে। উঠোনে তখন একহাঁটু জল। ছেলেপিলের দলের সঙ্গে আমিও জুটে গেলাম গামছা হাতে। স্রোতের টানে জল নেমে যাচ্ছে পাশের ডোবায় আর আমরাও ‘আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে’!

খানিকক্ষণ দাপাদাপির পর আমার লাল-সবুজ ডুরে গামছায় উঠল তর্জনীর সাইজের একটা খলসে! সাঁঝের আলো-আঁধারির মাঝে চকচক করছে। কমলা, নীলাভ আর রুপালি মেশানো ঝলমলে রঙ। ওই-ই আমার জীবনের প্রথম মাছ ধরা। স্মৃতির মণিকোঠায় তাই আজও জ্বলজ্বল করছে!

মাছ ধরাখোলা হাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের